Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শুভেন্দুকে চাপে রাখতে নন্দীগ্রামে বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের

তৃণমূল নেতা সেখ সুফিয়ান জানিয়েছেন, ‘শুভেন্দু অধিকারী গণনায় কারচুপি করে বিধায়ক হয়েছেন। উনি নন্দীগ্রামে বিভাজনের রাজনীতি করছেন। ওনার বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ যে উনি তৃণমূলের নেতাকর্মীদের নামে সিবিআইয়ের কাছে মিথ্যা তথ্য দিচ্ছেন। এরই প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচী পালন করা হবে।’

স্বীকৃতি না মিললেও পাকিস্তানে ফের দূতাবাস চালু করছে তালিবান

ইসলামাবাদের আফগানিস্তান দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি পদে নিয়োগ পেয়েছেন সরদার আহমেদ খান শোকাইব। তিনি ইসলামাবাদেই থেকেই পেশোয়ার, করাচি ও কোয়েটায় আফগান কনস্যুলেটের কাজকর্ম সামলাবেন।

অভিষেককে আটকাতে বিপ্লবের নতুন হাতিয়ার করোনার নেগেটিভ রিপোর্ট

ত্রিপুরার বিজেপি সরকারের সভার অনুমতি দিয়ে দেয়। সেই বিধিনিষেধ উঠতেই আগামী রবিবার অর্থাৎ ৩১ অক্টোবর ফের ত্রিপুরা যাওয়ার কথা অভিষেকের

কালীপুজোর আগেই মিলবে শীতের আমেজ! বার্তা হাওয়া অফিসের

শনিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কালীপুজোর আগে থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মিলবে শীতের আমেজ। সেই সঙ্গে ভোরের দিকে একটু বেশি ঠান্ডার আমেজ পাবেন দক্ষিণবঙ্গবাসী। তারই মধ্যে আগামী মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বাড়বে কুয়াশার দাপট।

মন্দিরে প্রবেশের ‘শাস্তি’, মোদির রাজ্যে ফেলে পেটানো হল দলিত পরিবারকে

নিজস্ব প্রতিনিধি: জাতে দলিত, তাই মন্দিরে প্রবেশ ‘নিষিদ্ধ’। আর তাই এক দলিত পরিবারের ৬ সদস্যকে কার্যত ঘার ধাক্কা দিয়ে বের করে দিয়ে বেদম পেটানো হল। অত্যন্ত নিন্দাজনক এই ঘটনাটি ঘটেছে প্রধানমন্ত্রীর নিজের রাজ্যেই। জানা গিয়েছে, শুক্রবার গুজরাতের কচ্ছে একটি মন্দিরে এই ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে বলে খবর।  […]

জীবনতলায় গ্রিল কারখানা থেকে উদ্ধার বিপুল অস্ত্রভাণ্ডার

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জীবনতলা থানা এলাকার তাম্বুলদহ গ্রাম পঞ্চায়েতের বিবিরাবাদে এই কারখানার হদিশ পুলিশের কাছে গোপন খবরের সূত্রে এসেছিল। তারপর বেশ কিছু দিন নজর রাখা হয় ওই কারখানার ওপর। শেষে শুক্রবার রাতে দেওয়া হয় হানা।

শুভেন্দু-সুজন বৈঠকে বঙ্গে বাম-বিজেপি জোটের জল্পনা

শুক্রবার রাজ্য বিধানসভায় শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তী দুই নেতার মুখোমুখি দেখা করেন ও বৈঠকও করেন। সুজনই হাজির হয়েছিলেন শুভেন্দুর ঘরে। তারপরেই বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছে বাম-বিজেপি জোটের জল্পনা। বাংলার রাজনীতিতে তাঁদের কাছাকাছি আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে।

বিজেপি এজেন্টকে ঘরে তালাবন্দি করে রাখলেন মা

বাড়িতে এসে তারা হামলা করে ও বাড়ি ঘর ভাঙচুর চালায় বলেও অভিযোগ। এরপর এদিন সকালে ছেলেকে বাড়ি থেকেই বেরোতেই দিলেন না মা। অতঙ্কে নিজের ছেলেকে গৃহবন্দি করে রাখলেন মা।

ধাপে ধাপে লোকাল ট্রেন বাড়াবে দক্ষিণ-পূর্ব রেল! ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

২৪ ঘন্টা আগেই রাজ্য সরকার লোকাল ট্রেন ১০০ শতাংশ হারে চালাতে রেলকে ছাড়পত্র দেওয়া হয়েছে। দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে তাঁরা ধাপে ধাপে সেই ট্রেন চালু করবে। কেন এই দেরী তা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি ক্ষোভ ছড়িয়েছে নিত্যযাত্রীদের মধ্যে।

0:00