Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দীপাবলির আগেই মাতৃহারা কৌশানি মুখোপাধ্যায়

মাতৃহারা হলেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: দীপাবলির আর মাত্র কিছুদিন বাকি, তাঁর আগেই মাতৃহারা হলেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। মাত্র ৫৩ বছর বয়সেই শুক্রবার মধ্যরাতে বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রীর মা সঙ্গীতা মুখোপাধ্যায়।

বেশ কিছুদিন ধরেই কিডনি সমস্যায় ভুগছিলেন তিনি। গত ২৩ অক্টোবর বেসরকারি হাসপাতালে ভর্তি কড়া হয় তাঁকে। কিডনির সমস্যার পাশাপাশি ধরা পড়ে ফুসফুসে সংক্রমণও। শেষপর্যন্ত একাধিক অঙ্গ বিকল হয়ে পড়ে তাঁর। এর আগে কিডনি প্রতিস্থাপন কড়া হয়েছিল তাঁর।

মায়ের মৃত্যুর খবর শুনেই কান্নায় ভেঙে পড়েন কৌশানি। তাঁর পাশে দাঁড়িয়েছেন বনি সেনগুপ্ত। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বনি সেনগুপ্তের মা পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, বেশ কিছু শারীরিক সমস্যা ছিল কৌশানির মায়ের। কিডনি ট্রান্সপ্লান্টও হয়েছিল তাঁর। খুব হাসিখুশি ছিলেন সঙ্গীতা। এত অল্প বয়সে এভাবে চলে যাওয়াটা দুঃখজনক বলে জানিয়েছেন তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00