Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মন্দিরে প্রবেশের ‘শাস্তি’, মোদির রাজ্যে ফেলে পেটানো হল দলিত পরিবারকে

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতে দলিত, তাই মন্দিরে প্রবেশ ‘নিষিদ্ধ’। আর তাই এক দলিত পরিবারের ৬ সদস্যকে কার্যত ঘার ধাক্কা দিয়ে বের করে দিয়ে বেদম পেটানো হল। অত্যন্ত নিন্দাজনক এই ঘটনাটি ঘটেছে প্রধানমন্ত্রীর নিজের রাজ্যেই। জানা গিয়েছে, শুক্রবার গুজরাতের কচ্ছে একটি মন্দিরে এই ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে বলে খবর। 

কচ্ছ পুলিশ সূত্রে খবর, গুজরাতের কচ্ছের গান্ধিধাম শহরের একটি মন্দিরে বৃহস্পতিবার পুজো দিতে যান নিকতবর্তী গ্রামের একটি দলিত পরিবার। তাঁরা মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই তাঁদের ওপর চড়াও হন অন্তত ২০ জন। অভিযোগ, ওই পরিবারটিকে বলা হয়ব তাঁরা মন্দিরে পা দিওয়ে মন্দিরকে অপবিত্র করেছেন। এরপরেই তাঁদের রড ও পাইপ দিয়ে বেধড়ক মারতে শুরু করে ওই ২০ জন। এই ঘটনায় গুরুতর চোট পান গোবিন্দ ভাঘেলা এবং তাঁর পরিবারের বাকি সদস্যরা। উল্লেখ্য, এই গোবিন্দ ভাঘেলাই তাঁর পরিবারের ৫ সদস্যকে সঙ্গে নিয়ে মন্দিরে এসেছিলেন পুজো দিতে। পাশাপাশি তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং তাঁদের রিক্সাটিও ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

এই ঘটনার পরেই নিকটবর্তী থানায় অভিযোগ দায়ের করেন গোবিন্দ ভাঘেলা এবং তাঁর পরিবার। সেই অভিযোগের ওপর ভিত্তি করেই শুক্রবার রাত অবধি ২০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00