Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাস্ক না পরলেই আটক, কালীপুজোর আগে তৎপর পুলিশ

এখনও মাস্ক ছাড়াই বেরিয়ে পড়ছেন বাইরে। দূরত্ববিধি শিকেয় তুলে চলছে ভ্যানযাত্রা, বাজার-হাট। সচেতনতা চালিয়েও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: এলাকায় কোভিড রোগীর সন্ধান মিলেছে। অন্তত ১৫টি জায়গাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। তা সত্ত্বেও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের। এখনও মাস্ক ছাড়াই বেরিয়ে পড়ছেন বাইরে। দূরত্ববিধি শিকেয় তুলে চলছে ভ্যানযাত্রা, বাজার-হাট। সচেতনতা চালিয়েও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। তাই এবার রাস্তায় নামলেন ডিএসপি হেডকোয়ার্টার। এমনই ছবি ধরা পড়ল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে। মাস্ক পরে না বেরনোয় আটক করা হল ১২ জনকে।

পুজোর পর থেকে রাজ্যের অন্যান্য প্রান্তের মতো দক্ষিণ দিনাজপুরেও বেড়েছে কোভিড সংক্রমণ। জেলার বালুরঘাট শহরে ইতিমধ্যে ১৫ টি এলাকা প্রশাসনের পক্ষ থেকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। তা দেখেও সচেতন হচ্ছেন না সাধারণ মানুষ। আর তাই আচমকা বালুরঘাট শহরে অভিযানে নামলেন খোদ ডিএসপি হেডকোয়ার্টার। সঙ্গে ছিল বালুরঘাট থানার পুলিশকর্মীরা।

এখন অনেক মানুষ সরকারি নির্দেশিকা অমান্য করে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন। এমন ব্যক্তিদের চিহ্নিত করে আটক করা হয়। সংখ্যাটা অন্তত ১২ বলেই জানিয়েছেন ডিএসপি হেড কোয়ার্টার সোমনাথ ঝাঁ। তিনি জানিয়েছেন, সামনেই কালীপুজো রয়েছে। তারপর ছটপুজো, বড়দিন এমনকী নিউ ইয়ার্স। উৎসবের মরসুমে এই ধরনের অভিযান শহরের বিভিন্ন প্রান্তেই চলবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00