Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুপুর ১ টা পর্যন্ত ভোটদানের নিরিখে এগিয়ে গোসাবা, পিছিয়ে খড়দহ

চার বিধানসভার মধ্যে দুটিতে একুশের ভোটে জিতেছিল বিজেপি। দিনহাটা ও শান্তিপুর

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মেজাজের মাঝেই রাজ্যে চলছে ভোটগ্রহন। বঙ্গের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন নিয়ে সকাল থেকে কিছু উত্তেজনা ধরা পড়েছে। তবে মোটের উপর কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরে শান্তিপূর্ণ ভাবেই ভোট চলছে চার কেন্দ্রে। আর এই চার কেন্দ্রে দুপুর ১ টার মধ্যেই ভোটের হার পড়েছে ভালোই। ভোটদানের নিরিখে ফার্স্ট বয় হয়েছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভা। তারপরেই রয়েছে নদিয়ার শান্তিপুর ও কোচবিহারের দিনহাটা কেন্দ্র। উল্লেখযোগ্য ভাবে কম ভোট পড়েছে উত্তর ২৪ পরগনার খড়দহ কেন্দ্রে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দুপুর ১ টার মধ্যে গোসাবায় ভোট পড়েছে ৫২.১৯ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা নদিয়ার শান্তিপুরে ৪৮.০২ শতাংশ এবং তৃতীয় স্থানে থাকা কোচবিহারের দিনহাটায় ৪৭.৮৩ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে, খড়দহে ভোটদানের হার ৩৬.৭ শতাংশ। সাধারণ কলকাতার ভোটে ভোটদানের হার কম থাকে, সেই চেনা চিত্র এবার ধরা পড়েছে খড়দহতে। খুবই কম হারে ভোট পড়ছে সেই বিধানসভায়। সকাল থেকেই নানা কেন্দ্র থেকে মোটের উপর অশান্তির খবর আসছে। তবে নির্বিঘ্নেই চার কেন্দ্রে উপনির্বাচন চলছে।

চার বিধানসভার মধ্যে দুটিতে একুশের ভোটে জিতেছিল বিজেপি। দিনহাটা ও শান্তিপুর। বিজেপির দুই সাংসদ ওই আসনেগুলিতে ভোটে দাঁড়ান ও জয় লাভ করেন। কিন্তু সাংসদ পদ ধরে রাখতে বিধানসভা থেকে পদত্যাগ করেন নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। তাই নদিয়ার শান্তিপুর ও কোচবিহারের দিনহাটাতে ফের নির্বাচন গ্রহনের কাজ চলছে। অপরদিকে গোসাবা ও খড়দহে আসনে তৃণমূল জিতলেও দুই প্রার্থী করোনায় মারা যান। তাই দুই কেন্দ্রে চলছে ভোটগ্রহন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00