Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্রিজ থেকে নদীতে ঝাঁপ ছাত্রীর, ১৩ দিন পর খোঁজ শুরু

একটি নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তখনই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি, চোপড়া: নিখোঁজ ছাত্রীর খোঁজে ১৩ দিন পর নদীর জলে নামল ডুবুরি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের চোপড়ায়। শনিবার সকাল থেকে স্থানীয় একটি নদীতে ছাত্রীর খোঁজে তল্লাশি চালাচ্ছে শিলিগুড়ি থেকে আগত ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের ডুবুরিরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জনৈক রণজিৎ রায় চোপড়়ার রবীন্দ্রনগর কলোনিতে পরিবার নিয়ে ভাড়া থাকেন। গত ১৬ অক্টোবর থেকে নিখোঁজ রণজিতের মেয়ে। চোপড়া বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী সে। অনেক খোঁজাখুঁজি করেও যখন শেষ পর্যন্ত তার সন্ধান না পাওয়ায় পরদিন ১৭ অক্টোবর চোপড়া থানার দ্বারস্থ হয় পরিবারের সদস্যরা। একটি নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তখনই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য।

চোপড়া থানার পাশ দিয়েই চলে গিয়েছে নদী। আর চোপড়া থানার কাছে একটি সিসিটিভির ফুটেজে দেখা যায়, একটি মেয়ে চোপড়া ব্রিজের উপর থেকে নদীর জলে ঝাঁপ দেয়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় রায় পরিবারের সদস্যদের। তাঁরা ভিডিয়ো ফুটেজ দেখে বাড়ির মেয়েকে শনাক্ত করেন। এরপর শনিবার সকাল থেকেই ছাত্রীর খোঁজে তল্লাশি চালাচ্ছে শিলিগুড়ি থেকে আগত ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের ডুবুরিরা। একইসঙ্গে ঘটনার তদন্ত করে চলেছে চোপড়া থানার পুলিশ। প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছে, কোনও প্রেমঘটিত কারণে মেয়েটি আত্মহত্যা করা চেষ্টা করে। আত্মহত্যায় কে বা কারা প্ররোচনা দিয়েছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00