Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্টেডিয়ামের বাইরে ঝামেলা, টিকিট কেটেও খেলা দেখা হল না অসংখ্য সমর্থকদের

কাঠগড়ায় উঠে গেল আফগানিস্তানের সমর্থকরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কাঠগড়ায় উঠে গেল আফগানিস্তানের সমর্থকরা। খেলা শুরুর আগে আফগান ক্রিকেটার রশিদ খান সমর্থকদের উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে খেলা দেখার জন্য অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সেই অনুরোধকে তোয়াক্কাই করলেন না সমর্থকরা। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগেই শুরু হয় দু’দলের সমর্থকদের মধ্যে বচসা। যার প্রধান কারণ ছিল প্রায় হাজার খানের আফগান সমর্থক বিনা টিকিটেই মাঠে প্রবেশ করতে চেয়েছিলেন। দুবাই স্টেডিয়ামের বাইরে এই উগ্র সমর্থকদের উপচে পড়া ভিড় সামাল দিতে উপস্থিত হন অসংখ্য পুলিশও।

শুরু হয় প্রবল অশান্তি। যার ফলে খেলা শুরুর কিছুক্ষণ আগে স্টেডিয়ামে প্রবেশের সকল গেটই বন্ধ করে দেওয়া হয়। যাতে কোনও দর্শক প্রবেশ করতে না পারে। ফলে টিকিট থাকা সত্ত্বেও বহু দর্শক মাঠে ঢুকতে পারেননি। জানা গিয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই ছিলেল পাক সমর্থক। বিক্রি হয়েছিল মোট ১৬ হাজার টিকিট।

আইসিসি এবং বিসিসিআইয়ের পক্ষ থেকে খেলা না দেখতে পারা সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। সেই সঙ্গে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আমিরশাহি ক্রিকেট বোর্ডকে (ইসিবি) এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। আর ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই দিকেও নজর দিতে বলা হয়েছে।        

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00