Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বীকৃতি না মিললেও পাকিস্তানে ফের দূতাবাস চালু করছে তালিবান

ইসলামাবাদের আফগানিস্তান দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি পদে নিয়োগ পেয়েছেন সরদার আহমেদ খান শোকাইব। তিনি ইসলামাবাদেই থেকেই পেশোয়ার, করাচি ও কোয়েটায় আফগান কনস্যুলেটের কাজকর্ম সামলাবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: কাবুলিওয়ালার দেশে রাজনৈতিক পালাবদল ঘটেছে দু মাসেরও বেশি। কিন্তু এখনও আফগানিস্তানের তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি ইমরান খান সরকার। কিন্তু ভবিষ্যতে স্বীকৃতি মিলবে এই আশায় পাকিস্তানে আফগান দূতাবাসের কাজকর্ম ফের শুরু করার জন্য শুক্রবার এক কূটনীতিবিদকে নিয়োগ করেছে তালিবান সরকার। ইসলামাবাদের আফগানিস্তান দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি পদে নিয়োগ পেয়েছেন সরদার আহমেদ খান শোকাইব। তিনি ইসলামাবাদেই থেকেই পেশোয়ার, করাচি ও কোয়েটায় আফগান কনস্যুলেটের কাজকর্ম সামলাবেন।

গত ১৫ অগস্ট আশরাফ গনি সরকারকে উ‍ৎখাত করে আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালিবানরা। কিন্তু এখনও কোনও দেশ কট্টর ইসলামি গোষ্ঠীর সরকারকে স্বীকৃতি দেয়নি। এমনকি একই পথে হেঁটেছে তালিবানদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পাকিস্তান সরকারও। আফগানিস্তানে রাজনৈতিক পালাবদলের আগেই অবশ্য মেয়ের অপহরণ সংক্রান্ত ঝামেলার পরিপ্রেক্ষিতে ইসলামাবাদ থেকে আফগান হাইকমিশনারকে প্রত্যাহার করেছিল আফগানিস্তানের পশ্চিমা সমর্থিত আশরাফ গনি সরকার। সেই থেকে ইসলামাবাদে অবস্থিত আফগান দূতাবাসের কাজকর্মে স্থবির হয়ে পড়েছিল।

ফরাসি বার্তা সংস্থা ‘এএফপি’ জানিয়েছে, ‘আগামী সোমবারই তালিবান সরকারের নিয়োগ করা কূটনীতিবিদ ও অন্যান্য আধিকারিকরা দায়িত্ব বুঝে নেবেন। আপাতত ইসলামাবাদের দূতাবাস থেকেই বাকি তিনটি উপ দূতাবাসের কাজকর্ম পরিচালিত হবে। যেহেতু তালিবান সরকারকে এখনও পাকিস্তানের পক্ষ থেকেও স্বীকৃতি দেওয়া হয়নি, সেই কারণে সরদার আহমেদ খান শোকাইব পাকিস্তানে ভারপ্রাপ্ত হাইকমিশনারের মর্যাদা পাবেন না।’

উল্লেখ্য, আফগানিস্তানে রাজনৈতিক পালাবদলের পরে বিশ্বের প্রথম দেশ হিসেবে পাকিস্তানই কাবুলের সঙ্গে বিমান পরিষেবা শুরু করেছিল। কিন্তু ভাড়ার নামে লুটতরাজ চালানোর অভিযোগ উঠেছিল পাকিস্তানের সরকারি বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিরুদ্ধে। তার পরেই পিআইএ’কে বিমান পরিষেবা বন্ধ করার নির্দেশ দিয়েছিল তালিবান সরকার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00