Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘করোনাভাইরাস জৈবিক অস্ত্র নয়’, তদন্ত শেষে জানালেন মার্কিন গোয়েন্দারা

করোনার মূল উ‍ৎস সম্পর্কে কখনই কিছু জানা যাবে না বলেও উল্লেখ করেছেন তাঁরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টিকারী করোনাভাইরাসকে নিয়ে চিনকে চেপে ধরার সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট হল। কেননা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি এক রিপোর্টে স্পষ্টই জানিয়ে দিয়েছে, করোনাভাইরাস কোনও জৈবিক অস্ত্র নয়। তবে করোনার উ‍ৎস সম্পর্কেও স্পষ্ট কিছু জানাতে পারেননি মার্কিন গোয়েন্দারা। মারণ ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পরে যে সব তত্ত্ব সামনে এসেছিল, সেই সব তত্ত্বই তুলে ধরা হয়েছে। করোনার মূল উ‍ৎস সম্পর্কে কখনই কিছু জানা যাবে না বলেও উল্লেখ করেছেন তাঁরা।

২০১৯ সালের ডিসেম্বরের শেষের দিকে চিনের হুবেই প্রদেশের রাজধানী উহানের মাছ বাজারেই প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। আর তার পর থেকেই বিশ্বের দু’শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে মারণ ভাইরাস। ইতিমধ্যেই করোনায় মৃতের সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়েছে। মারণ ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পরেই চিনের এক নম্বর শত্রু মার্কিন যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশের পক্ষ থেকে বেজিং-কে কাঠগড়ায় তোলা হয়েছিল। করোনা ছড়িয়ে পড়ার পিছনে চিনকেই দায়ী করে এসেছে ওয়াশিংটন। এমনকি করোনার উ‍ৎস সন্ধানে মার্কিন গোয়েন্দা সংস্তাগুলিকেও আসরে নামিয়ে দিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের মে মাসে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন গোয়েন্দাদের ৯০ দিনের মধ্যে করোনার উ‍ৎস সম্পর্কে রিপোর্ট দিতে বলেছিলেন।

আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানিয়েছে, শুক্রবারই করোনার মূল উৎস কোথায় সে বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অফিস অফ দ্য ইউএস ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টিলিজেন্স (ওডিএনআই)। ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রাণী থেকে মানুষের দেহে এই ভাইরাসের সংক্রমণ অথবা এটি কোনও গবেষণাগার থেকে ছড়িয়ে পড়তে পারে এই দুই যুক্তিই ছিল অনেকটা অনুমান নির্ভর। নিশ্চিতভাবে কোনও সিদ্ধান্তে উপনীত হতে পারেননি গবেষকদের কেউই। একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছনোর জন্য পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।

মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের প্রতিবেদনকে রাজনৈতিক প্রহসন বলে কটাক্ষ করেছেন ওয়াশিংটনে নিযুক্ত চিনের দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘করোনাভাইরাসের উৎস খোঁজার জন্য বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের ওপর নির্ভর না করে গোয়েন্দা কর্মকর্তাদের উপর নির্ভর করার পদক্ষেপটি সম্পূর্ণ ভাবে একটি রাজনৈতিক প্রহসন।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00