Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অগ্নি ৫-এর পরে এবার গাইডেড বোমার সফল পরীক্ষা ভারতের

এদিন রাতে বালাসোরের বায়ুসেনা ঘাঁটি থেকে সুখোই-৩০ যুদ্ধবিমানের সাহায্যে ছোঁড়া হয় ‘LR Bomb’ নামের গাইডেড বোমাটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: শত্রুপক্ষকে কড়া বার্তা দিতে ভারতীয় সেনার অনবদ্য প্রয়াস। অগ্নি ৫-এর পরে এবার সফল পরীক্ষা গাইডেড বোমার। ভারতীয় সেনা সূত্রে খবর, শুক্রবার রাতে ওড়িশার বালাসোরে অতি সক্রিয় গাইডেড বোমার পরীক্ষা চালিয়েছে বায়ুসেনা। এদিন রাতে বালাসোরের বায়ুসেনা ঘাঁটি থেকে সুখোই-৩০ যুদ্ধবিমানের সাহায্যে ছোঁড়া হয় ‘LR Bomb’ নামের গাইডেড বোমাটি।

উল্লেখ্য, গাইডেড হল এই প্রজন্মের সবথেকে শক্তিশালী এবং উন্নত প্রযুক্তির একটি বোমা। অগ্নি ৫-এর মতো গাইডেড বোমার প্রস্তুতকারকও হল আমাদের দেশীয় সংস্থা ডিআরডিও। লেজার রশ্মির সাহায্যে দিক নির্ণয় করে প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই বোমা। পাশাপাশি প্রায় ১ হাজার কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে গাইডেডের। সূত্রের খবর, বোমার কার্যকারিতা দেখার জন্য তাতে সেন্সর, ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম, টেলিমেট্রি এবং রাডারের মাধ্যমে নজর রাখা হয়েছিল এবং এরপরেই সেনার তরফ থেকে ঘোষণা কড়া হয়েছে যে এই বোমার পরীক্ষা সফল হয়েছে। 

ভারতের ইতিহাসেও এই বোমার নাম উল্লেখ রয়েছে। কারণ এখনও পর্যন্ত ভারত প্রতিবেশী দেশ পাকিস্তানের ওপর যে কয়েকটি বিধ্বংসী হামলা চালিয়েছে তাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এই বোমা। সেনা সূত্রে খবর, কারগিলের যুদ্ধ থেকে শুরু করে বালাকোটের এয়ার স্ট্রাইক সকল ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে এই বিধ্বংসী গাইডেড বোমা। শুক্রবারের এই বোমার সফল পরীক্ষায় ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00