Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালীপুজোর আগেই মিলবে শীতের আমেজ! বার্তা হাওয়া অফিসের

শনিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কালীপুজোর আগে থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মিলবে শীতের আমেজ। সেই সঙ্গে ভোরের দিকে একটু বেশি ঠান্ডার আমেজ পাবেন দক্ষিণবঙ্গবাসী। তারই মধ্যে আগামী মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বাড়বে কুয়াশার দাপট।

Share:

নিজস্ব প্রতিনিধি: শীত আসছে বাংলায়। তাই কালীপুজোর আগে থেকেই এবার রাতের দিকে মিলবে ঠাণ্ডার আমেজ। এবার এমন বার্তাই দিল হাওয়া অফিস, মানে আবহাওয়া দফতর। শনিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কালীপুজোর আগে থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মিলবে শীতের আমেজ। সেই সঙ্গে ভোরের দিকে একটু বেশি ঠান্ডার আমেজ পাবেন দক্ষিণবঙ্গবাসী। তারই মধ্যে আগামী মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বাড়বে কুয়াশার দাপট।

এদিন আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখন রাতের দিকে তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যেতে দেখা যাচ্ছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে। এর মধ্যে আগামী কয়েকদিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কালীপুজোর আগে পর্যন্ত আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে। তাই আগামী বুধবার কী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের পারদ বেশ ভাল ভাবেই নামতে শুরু করে দেবে, আর সেটা টেরও পাবেন মানুষজন। কিছু কিছু জায়গায় স্বাভাবিকের থেকে ২ বা ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। তাই কালীপুজোর সময় থেকেই রাতের দিকে হালকা চাদর লাগতে পারে। ওই সময়ে কলকাতায় রাতের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে নীচে নেমে যেতে পারে। তবে উত্তরবঙ্গে তেমনভাবে রাতের তাপমাত্রা এখনই কমবে না।  

এদিকে, তামিলনাড়ু উপকূলে শ্রীলঙ্কা সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপ অক্ষরেখা ওড়িশা উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে তামিলনাড়ুতে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে আগামী দু’সপ্তাহে উত্তর-পশ্চিম ভারত, মধ্য ও দক্ষিণ ভারতের অনেক অংশে সর্বনিম্ন তাপমাত্রাও কমতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিম প্রান্তের জেলাগুলিতে বিশেষত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় ভোরের দিকে তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াযে নেমে যেতে দেখা যাচ্ছে।  একই সঙ্গে আবহাওয়া ক্রমশ শুষ্ক হয়ে ওঠায় চামড়ায় হালকা টান অনুভূত হচ্ছে। ফাটছে ঠোঁটও। শিরশিরে একটা ভাবও ভোরে অনুভব করা যাচ্ছে। সব দেখে তাই আবহাওয়াবিদদের ধারনা কালীপুজো মিটলেই বঙ্গবাসীকে হয়তো হালকা সোয়েটার গায়ে চড়াতে হবে। বিশেষ করে গ্রামীন এলাকা ও পশ্চিমের জেলাগুলিতে। সেই সঙ্গে বাড়বে কুয়াশা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00