Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হস্তশিল্প মেলা ও প্রর্দশনী বালুরঘাটে

মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক শুভাশিস বেজ। জেলার মোট ছ'টি ব্লক থেকে ৯৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন এই মেলায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: প্রতিবছরের মতোই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বসল প্রতিযোগিতামূলক হস্তশিল্প মেলা ও প্রদর্শনী। শুক্রবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে দু’দিন ধরে। মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক।

হস্ত শিল্পের প্রসার ঘটাতে বালুরঘাটে প্রতিবছরই এই ধরনের প্রতিযোগিতামূলক মেলা ও প্রদর্শনী হয়। জেলা শিল্প কেন্দ্রের ব্যবস্থাপনায় এই মেলার আয়োজন করা হয়েছে। দুই দিন ব্যাপী এই মেলা চলবে বালুরঘাটের একটি বেসরকারি লজে। এদিন মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক শুভাশিস বেজ। জেলার মোট ছ’টি ব্লক থেকে ৯৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন এই মেলায়।

জেলা শিল্প কেন্দ্র আধিকারিক অসীম কুমার চৌধুরী জানিয়েছেন, মূলত কাঠ, বাঁশ এবং কাঁথা স্টিচের উপর হাতের কাজ রয়েছে। শিল্পীদের মধ্যে প্রতিযোগিতার ভিত্তিতে রাজ্য জুড়েই এমন মেলার আয়োজন করা হয়। এই মেলা থেকে বাছাই করা সামগ্রী প্রদর্শনী হবে কলকাতাতেও।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00