Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সহমরণ! স্বামীর চিতাস্থলেই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

মৃতার নাম নিয়তি শন্ড। বয়স ৩৭। তাঁর স্বামী পরমেশ্বর শন্ড জ্বরে ভুগছিলেন। তারপর তাঁকে ভর্তি করা হয়েছিল ঝাড়গ্রাম হাসপাতালে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছ’দিন আগে মারা গিয়েছেন স্বামী। গ্রামেই সম্পন্ন হয়েছিল তাঁর দাহ। আর তার ঠিক ছ’দিন পরে স্বামীর চিতাস্থলেই মিলল স্ত্রীর মৃতদেহ। গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী (SUICIDE) হয়েছেন স্ত্রী। এমনটাই অনুমান পুলিশের। মর্মান্তিক এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। নেমে এসেছে শোকের ছায়া। ঝাড়গ্রাম জেলার ঘটনা।

জানা গিয়েছে, মৃতার নাম নিয়তি শন্ড। বয়স ৩৭। তাঁর স্বামী পরমেশ্বর শন্ড জ্বরে ভুগছিলেন। তারপর তাঁকে ভর্তি করা হয়েছিল ঝাড়গ্রাম হাসপাতালে। ৩১ জুলাই হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। স্থানীয় সূত্রে খবর, বাড়িতে স্বামী ও স্ত্রী থাকতেন। স্বামীর মৃত্যুর পর মানসিক অবসাদে ভুগছিলেন স্ত্রী। দাবি, আত্মহত্যার কথাও বলতেন নিয়তি। স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে, রাতে নিয়তির সঙ্গে ঘুমোতেন তাঁর এক দূর সম্পর্কের আত্মীয়া।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর থেকে নিখোঁজ ছিলেন নিয়তি। খোঁজাখুঁজি করার সময় দেখা দেখা যায়, তাঁর বাড়ি থেকে কিছু দূরেই পড়ে আছে নিয়তির দগ্ধ দেহ। এখানেই দাহ করা হয়েছিল তাঁর স্বামীকে। এলাকা থেকে পাওয়া গিয়েছে দেশলাই, কেরোসিন। এরপর দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা দেহ পরীক্ষা করে জানান, মৃত। মনে করা হচ্ছে, নিয়তির আত্মীয়া যখন ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখন বাড়ি থেকে বেরিয়ে স্বামীর শোকে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন নিয়তি। জানা গিয়েছে, ওই মহিলার দেহের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। দেহ উদ্ধার করে ঝাড়গ্রামে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চলছে তদন্ত।

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

প্রেমিকের বিশ্বাসঘাতকতা, অন্য মেয়ের সঙ্গে সংসার, সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে নাবালিকা

ডায়াগনস্টিক সেন্টারে যুবকের রহস্যমৃত্যু! মানসিক চাপে আত্মহত্যা বলে দাবি পরিবারের

বিবাহবহির্ভুত সম্পর্ক! পুরীর হোটেলে উদ্ধার প্রেমিক সহ রায়নার গৃহবধূর দেহ

সিঙ্গুরের নার্সের রহস্যমৃত্যুতে পুলিশের জালে প্রেমিক-সহ ২, ময়নাতদন্ত কলকাতায়

বাইক কিনে দিতে রাজি হয়নি বাবা,মর্মান্তিক পরিণতি কিশোরের, আঁতকে উঠছেন সকলে

জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে আত্মঘাতী ফাঁসির আসামি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ট্যাংরাকাণ্ডের ছায়া রাজারহাটে! দেনার দায়ে আত্মহত্যার চেষ্টা একই পরিবারের ৩ জনের, মৃত ২

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00