নিজস্ব প্রতিনিধি, মেটেলি : বাবার কাছে বাইকের বায়না করেছিল বছর ১৬-র কিশোর। বাইকে কেনার জন্য জেদ করেছিল সে। কিন্তু বাইক কিনে দিতে রাজি ছিল না বাবা। তাই রাগে অভিমানে গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করে দিল বছর ১৬-র ওই কিশোর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার মেটেলি থানার সোনগাছি চা বাগানের নাকটি ডিভিশনে।
জানা গিয়েছে, শুক্রবার চা বাগানে পাতা তোলার কাজ করছিলেন। কাজ সেরে মালবাজারে গিয়েছিলেন। ফিরতে রাত হয়েছিল। বাড়ি ফিরে ছেলেকে দেখতে পাননি। আরও রাতে বাড়ি ফিরে ঘরে ঢুকে ভিতর থেকে দরজা আটকে দেয়। রাতে খাওয়ার সময় ছেলেকে ডাকাডাকি করলেও সাড়া মেলেনি। কোনও সাড়া শব্দ না পেয়ে জানালা ভেঙে দেখা যায় গলায় গামছার ফাঁস দিয়ে ঝুলছে ছেলে। সঙ্গে সঙ্গে দরজা ভেঙে ঢুকে ছেলেকে উদ্ধার করেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশও। ঘর থেকে কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, বিগত কয়েকদিন আগে বাবার কাছে বাইকের বায়না করেছিল কিশোর। কিন্তর বাবা তাঁকে জানায়, বাইক চালানোর বয়স হয়নি তাঁর। তারপর থেকেই মনমরা হয়ে থাকত সে। বাড়িতে সেই ভাবে কথাও বলত না। এইভাবে নিজেকে ওই কিশোর শেষ করে দেবে তা বুঝতেই পারেননি। বাবার ওপরে রাগ, অভিমান করে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে।