নিজস্ব প্রতিনিধি, পুরী: পুরীর হোটেল থেকে উদ্ধার যুগলের দেহ। কিন্তু এটি আত্মহত্যা নাকি মৃত্যুর পিছনে অন্য কারণ রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদের নাম মিতালি ঘোষ ও কুমারীশ ঘোষ।
জানা গিয়েছে, বছর দুয়েক আগে সম্পর্কে জড়িয়েছিলেন মিতালি ঘোষ ও কুমারীশ ঘোষ। মিতালি ঘোষ পূর্ব বর্ধমানের রায়নার বাসিন্দা। তিনি বিবাহিত। কিন্তু কুমারীশের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সপ্তাহ খানেক আগে বাপেরবাড়ি যাওয়ার নাম করে রায়নার বাড়ি থেকে বের হয়েছিলেন। তারপর থেকে খোঁজ ছিল না তাঁর। অবশেষে তাঁর এবং প্রেমিকের দেহ উদ্ধার হয়েছে পুরীর এক হোটেলে। দশ বছর আগে রায়নার হরিহরপুত্র গ্রামের বাসিন্দা প্রশান্ত ঘোষের সঙ্গে বিয়ে হয়েছিল মিতালীর। দুজনের একটি কন্যা সন্তানও রয়েছে। মুদি দোকান ও তেলের ব্যবসা করে সংসার চালাতেন প্রশান্ত। কিন্তু দুই বছর আগে পাশের গ্রামের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মিতালী। বিষয়টি জানাজানিও হয়। প্রতিবেশীদের কাছে থেকে স্ত্রীয়ের বিবাহবহির্ভুত সম্পর্কের কথা জানতে পারেন। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।