ট্যাংরাকাণ্ডের ছায়া রাজারহাটে! দেনার দায়ে আত্মহত্যার চেষ্টা একই পরিবারের ৩ জনের, মৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি : ট্যাংরাকাণ্ডের ছায়া রাজারহাটে। ফের একই পরিবারের ৩জনের আত্মহত্য়ার চেষ্টায় দানা বাঁধছে রহস্য। প্রচুর পরিমাণে দেনা হয়ে যাওয়ায় স্ত্রী ও মাকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ব্যবসায়ী। এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আরেকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, রাজারহাটের নারায়ণপুরের দেবী পার্কের বাসিন্দা সঞ্জয় দে। স্ত্রী ও মাকে নিয়ে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তিনি। বাজারে প্রচুর দেনা ছিল তাঁর। দেনা মেটাতে বাড়ি, গাড়িও বিক্রি করে দিয়েছিলেন বলে জানা যায়। এরপরেই বাড়ির তিনজন ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় স্থানীয়রা খবর দেয় নারায়ণপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তাঁরা  এসে দরজা ভেঙে তিনজনকে উদ্ধার করে। তিনজনকেই হাসপাতালে নিয়ে যাওয়ার পর ব্যবসায়ীর স্ত্রী ও মাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। হাসপাতালেই ভর্তি রয়েছেন ওই ব্যবসায়ী সঞ্জয় দে। তিনি সুস্থ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে নারায়ণপুর থানার পুলিশ।

ট্যাংরা হত্যাকাণ্ডের চার্জ গঠন হয়েছে বৃহস্পতিবার। ওই দিনেই একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ীর। ট্যাংরাতেও দেনার দায়ে বাড়ির দুই পুত্রবধূ ও নাবালিকাকে খুন করে নিজেরা দুর্ঘটনা ঘটিয়েছিলেন দে পরিবারের দুই ছেলে। তাদের গ্রেফতারও করেছে পুলিশ। ঘটনার ঘটনার প্রায় ৭ মাস পর গঠন করা হয়েছে চার্জ। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৬ সেপ্টেম্বর। ট্যাংরা হ্ত্যাকাণ্ডের চার্জ গঠনের দিনেই একই ঘটনা ঘটল শহরে। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

প্রেমিকের বিশ্বাসঘাতকতা, অন্য মেয়ের সঙ্গে সংসার, সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে নাবালিকা

ডায়াগনস্টিক সেন্টারে যুবকের রহস্যমৃত্যু! মানসিক চাপে আত্মহত্যা বলে দাবি পরিবারের

বিবাহবহির্ভুত সম্পর্ক! পুরীর হোটেলে উদ্ধার প্রেমিক সহ রায়নার গৃহবধূর দেহ

সিঙ্গুরের নার্সের রহস্যমৃত্যুতে পুলিশের জালে প্রেমিক-সহ ২, ময়নাতদন্ত কলকাতায়

বাইক কিনে দিতে রাজি হয়নি বাবা,মর্মান্তিক পরিণতি কিশোরের, আঁতকে উঠছেন সকলে

জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে আত্মঘাতী ফাঁসির আসামি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ট্যাংরায় দে পরিবারের হত্যাকাণ্ডে চার্জ গঠন করল শিয়ালদহ আদালত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]