Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টানা ৩ ঘণ্টা পর উঠল উত্তরবঙ্গে রেল অবরোধ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে ১২ ঘণ্টা রেল অবরোধের ডাক দিয়েছে ‘অল কামতাপুর স্টুডেন্টস্‌ ইউনিয়ন (আকসু)’-এর কর্মীরা। এই রেল অবরোধের নাম দেওয়া হয় ‘রেল রেকো’ অভিযান । শুক্রবার সকাল সাতটা থেকে শুরু হয় এই রেল অবরোধ। বেতগাড়া এবং আলতাগ্রাম স্টেশনের মাঝের লাইনের ওপর চলে এই অবরোধ। এই ঘটনার জেরে ব্যাহত হয় ট্রেন পরিষেবা। জানা গিয়েছে, এই অবরোধে বেতগাড়া ষ্টেশনে আটকে গিয়েছে  নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস-সহ অনেকগুলি ট্রেন। যার জেরে দুর্ভোগের শিকার হয়েছেন যাত্রীরা ।

এদিন অবরোধের কারণে পরিস্থিতি সামাল দিতে পথে নামেন পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ কামতাপুরকে আলাদা রাজ্য হিসাবে স্বীকৃতি দিতে হবে। শুধু তাই নয় উত্তরবঙ্গ বঞ্চিত। শুধু তাই নয় কামতাপুর আন্দোলনের নেতা জীবন সিংহ প্রায় এক বছর ধরে কেন্দ্রীয় সরকারের হেফাজতে রয়েছেন। শুধু তাই নয় দীর্ঘদিন ধরে টালমাটাল চলছে শান্তি আলোচনা।  তাই এদিন সকালে আপ-ডাউন দুটি লাইনেই বসে পড়েন বিক্ষোভকারীরা।  তারা জানিয়ে দেন যতক্ষণ পর্যন্ত কোন সুদত্তর পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে।

তবে শেষ পাওয়া খবর অনুসারে অবশেষে তিন ঘণ্টার পর অবশেষে রেল লাইন থেকে উঠেছে অবরোধ। জানা গিয়েছে, আন্দোলনকারীরা তাঁদের বক্তব্য একটি স্বারক লিপিতে লিখে রেলের উচ্চপদস্থ আধিকারিকের কাছে দিয়েছে। ‘অল কামতাপুর স্টুডেন্টস্‌ ইউনিয়ন (আকসু)’ কামতাপুরকে পৃথক রাজ্যের দাবি এবং ভাষা স্বীকৃতি দেওয়ার জন্য ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। পাশাপাশি তারা হুঁশিয়ারি দিয়েছে এই দাবি না পুরণ হলে আবার শুরু হবে আন্দোলন।

ছেলের জন্মদিন উপলক্ষ্যে ৬০ হাজার গাছের চারা বিলি ‘পরিবেশপ্রেমী’ দম্পতির

৫৬ তরুণীকে নিয়ে পাচারের ছক! বড় চক্রের পর্দাফাঁস করে উদ্ধার করল GRP ও RPF

ভয় দেখিয়ে নাবালিকাকে লাগাতার ধর্ষণ, দুই বন্ধুর সশ্রম কারাদণ্ড

জাপানি এনকেফেলাইটিসে মৃত্যু, সতর্কতা জারি স্বাস্থ্য দফতরের

জলপাইগুড়িতে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

রক্তদান করে আর্তদের খাইয়ে মেয়ের জন্মদিন পালন চা বিক্রেতা রাজুর

হাতির হামলা রুখতে ক্যুইক রেসপন্স টিম গঠন বনদফতরের

উত্তরবঙ্গের নদী বাঁধের পরিস্থিতি নিয়ে সেচ দফতরের বৈঠক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00