Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উত্তরবঙ্গের নদী বাঁধের পরিস্থিতি নিয়ে সেচ দফতরের বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি : বর্ষা এলেই ঘুম উড়ে যায় উত্তরবঙ্গবাসীর। এবার চলতি বছরে বর্ষা আসার আগেই উত্তরবঙ্গের বিভিন্ন নদী বাঁধের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৈঠকে বসেছেন সেচ দফতরের (Irrigation Department) কর্তারা। জলপাইগুড়িতে এই বৈঠকে বসেছে। বর্ষায় উত্তরবঙ্গের নদীগুলির অবস্থা অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছয়। তাই বর্ষা আসার আগেই ব্যবস্থা নিতে চাইছে সেচ দফতর (Irrigation Department)। নদীর সঙ্গে নদী বাঁধের পরিস্থিতিও খারাপ রয়েছে। সেই সকল বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে।

জলপাইগুড়িতে মঙ্গলবার সেচ দফতরের বৈঠকে প্রবল বর্ষণ নিয়ে আলোচনা হয়েছে। অতিরিক্ত বর্ষণে যদি কোথাও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, কীভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়ে আলোচনা হয়েছে। ১ জুন থেকে উত্তরবঙ্গে কন্ট্রোল রুম খুলছে সেচ দফতর। সেচ দফতরের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের প্রায় ১৫০টি জায়গায় বাঁধ সংস্কার করার কাজ চলছে। তার মধ্যে রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার বিভিন্ন নদী। বাঁধ সংস্কারের কাজের জন্য খরচ হচ্ছে প্রায় সাড়ে দশ কোটি টাকা।

প্রতিবছর পুজোর আগে এবং পরে এক প্রস্ত বন্যা পরিস্থিতির আশঙ্কা থাকে উত্তরবঙ্গে। অতীতের অভিজ্ঞতার নিরিখে তেমনটাই দেখা গিয়েছে। ২০২৩ সালে  সিকিমের বিপর্যয়ের পরে তিস্তার নদীর খাত উঁচু হয়ে যাওয়ায়, বড় নদী চিন্তা বাড়িয়েছে সেচ দফতরের। সে কারণেই দ্রুত বরাদ্দ চেয়েছিল দফতর। উত্তরবঙ্গের তিস্তা ছাড়াও তোর্সা, মহানন্দা, জলঢাকা, সঙ্কোশ, রায়ডাক, মানসাই, কালজানির মতো বন্যাপ্রবণ নদীগুলির জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। ইতিমধ্যে খরচের হিসেব হয়েছে।

ছেলের জন্মদিন উপলক্ষ্যে ৬০ হাজার গাছের চারা বিলি ‘পরিবেশপ্রেমী’ দম্পতির

৫৬ তরুণীকে নিয়ে পাচারের ছক! বড় চক্রের পর্দাফাঁস করে উদ্ধার করল GRP ও RPF

ভয় দেখিয়ে নাবালিকাকে লাগাতার ধর্ষণ, দুই বন্ধুর সশ্রম কারাদণ্ড

জাপানি এনকেফেলাইটিসে মৃত্যু, সতর্কতা জারি স্বাস্থ্য দফতরের

জলপাইগুড়িতে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

রক্তদান করে আর্তদের খাইয়ে মেয়ের জন্মদিন পালন চা বিক্রেতা রাজুর

হাতির হামলা রুখতে ক্যুইক রেসপন্স টিম গঠন বনদফতরের

এক দড়িতে দম্পতির ঝুলন্তদেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়িতে

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00