৫৬ তরুণীকে নিয়ে পাচারের ছক! বড় চক্রের পর্দাফাঁস করে উদ্ধার করল GRP ও RPF

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি : ৫৬ তরুণীকে পাচারের ছক বানচাল করল জলপাইগুড়ির জিআরপি ও আরপিএফ। পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে তাঁদেরকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ১ মহিলা সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, কাজের টোপ দিয়ে উত্তরবঙ্গের চা বাগান এলাকার তরুণীদের নিশানা করেছিল পাচারচক্র। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের তরুণীদের নিয়ে যাওয়ার কথা ছিল। আটক করা দুজনকে জিজ্ঞাসাবাদ করতেই তাঁদের কথায় অসঙ্গতি ধরা পরে। তারপরেই জানা গিয়েছে, বিহারে আইফোন কোম্পানিতে কাজের খোঁজ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল ওই তরুণীদের। তাঁদের উদ্ধার করার পর পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। ইতিমধ্যেই তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সূত্রের খবর, চা-বাগানের বহু পরিবার অনটনে থাকেন। তাঁদেরকেই নিশানা করা হয়েছিল। অসহায় পরিবারগুলোকে মোটা টাকার চাকরির লোভ দেখানো হয়েছিল। একটু ভাল থাকার আশায় পরিবারও রাজি হয়ে গিয়েছিল মেয়ের চাকরির জন্য। এই অসহায় অবস্থাকে হাতিয়ার করে পাচারের ছক কষেছিল দুর্বৃত্তরা। শিলিগুড়িতে একটা মক ট্রেনিং করে বলা হয়েছিল, আইফোন-সহ অন্যান্য মোবাইল কোম্পানিগুলিতে চাকরি দেওয়া হবে। তামিলনাড়ুর একটি সীমান্তবর্তী এলাকার কথা বলা হলেও নিয়ে যাওয়া হচ্ছিল পাটনার দিকে। রাস্তা ভেঙে তাঁদের নিয়ে যাওয়া হতো। প্রতারকরা ২১ জুলাই দিনটিকেই বেছে নিয়েছিল। কারণ ওই দিন ট্রেনে ভিড় থাকে। কোনও সন্দেহ হবে না কারও। নিরাপত্তাও তেমন থাকবে না বলেই মনে করেছিল প্রতারকরা। ওই ভিড়ের মাঝে মিশেই তরুণীদের পাচার করার ছক কষেছিল তারা।

সূত্রের খবর, পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেসের একটি কামরায় ওঠেন ৫৬জন। তাদের কারও টিকিট ছিল না। শুধু সিট নম্বর লেখা কাগজ ছিল। সন্দেহ হয় যাত্রী ও টিকিট পরীক্ষকের। এরপরেই খবর যায় জিআরপি-র কাছে। এই ঘটনায় কোন চক্র জড়িতা তা খতিয়ে দেখা হচ্ছে।

ছেলের জন্মদিন উপলক্ষ্যে ৬০ হাজার গাছের চারা বিলি ‘পরিবেশপ্রেমী’ দম্পতির

ভয় দেখিয়ে নাবালিকাকে লাগাতার ধর্ষণ, দুই বন্ধুর সশ্রম কারাদণ্ড

জাপানি এনকেফেলাইটিসে মৃত্যু, সতর্কতা জারি স্বাস্থ্য দফতরের

বনগাঁ-শিয়ালদহ শাখার রেললাইনে ছিন্নভিন্ন দেহ যুগলের, তদন্তে জিআরপি

জলপাইগুড়িতে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

রক্তদান করে আর্তদের খাইয়ে মেয়ের জন্মদিন পালন চা বিক্রেতা রাজুর

‘নিজেকে বাঁচাতে না পারলে জনগণকে বাঁচাব কী করে’, বিজেপি থেকে পদত্যাগ ইউটিউবার মনীশ কাশ্যপের

‘ভারতের নারীশক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে ধ্বংস ডেকে এনেছে সন্ত্রাসীরা’: প্রধানমন্ত্রী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]