ফের IIT খড়্গপুরে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, চতুর্থ বর্ষের ছাত্রের মৃত্যুতে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, খড়্গপুর : ফের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল খড়্গপুর আইআইটিতে। শুক্রবার সকালেই আইআইটির রাজেন্দ্র প্রসাদ হল থেকে উদ্ধার হয়েছে ঋতম মণ্ডলের দেহ। জানা গিয়েছে, এদিন সকালে তাঁর খোঁজে এসেছিল বন্ধুরা। দরজা বন্ধ থাকায় অনেকক্ষণ ডাকাডাকি করা হয়। দরজা না খোলায় সন্দেহ হয়।  তাঁরাই খবর দেয় ম্যানেজমেন্টকে। খবর যায় খড়্গপুর টাউন থানায়। পুলিশ এসে দরজা ভাঙলে ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখা যায় ঋতমকে। তারপরেই দেহ উদ্ধার করে বিসি রায় হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, খড়্গপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-র চতুর্থ বর্ষের ছাত্র ঋতম মণ্ডল। ছাত্রদের মন বুঝতে যখন আইআইটির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, যখন তাঁদের সমস্য়ার নিয়ে কথা বলা হচ্ছে, তখনই এমন ঘটনা ফের প্রকাশ্যে এসেছে। মৃত ছাত্র দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। এদিন পুলিশ হলে ঢুকে দেখতে পান গলায় গামছা দিয়ে ফ্যান থেকে ঝুলছে ঋতমের দেহ।

ঋতমের বাবা উত্তম কুমার মণ্ডল সহ পরিবারের সকলকে খবর দেওয়া হয়েছে। তাঁরা ইতিমধ্য়েই খড়্গপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিন্তু কেন ওই ছাত্র আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। গোটা বিষয়টি জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ছাত্রদের অস্বাভাবিক মৃত্যুর খবর মাঝে মধ্য়েই পাওয়া যায়। এই পরিস্থিতিতে রাশ টানতে ব্যবস্থা নিয়েছে আইআইটি খড়্গপুর। ছাত্রদের মনের অবস্থা বুঝতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাত্ররা যাতে ডিপ্রেশনে না ভোগেন সেই দিকে নজর দিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। হলে গিয়ে ছাত্রদের মানসিক অবস্থার খোঁজ নেওয়া হচ্ছে। তারমধ্যেই ঘটে গেল দুর্ঘটনা। প্রসঙ্গত, ২০২২ সালের অক্টোবর মাস থেকে এখনও পর্যন্ত IIT খড়্গপুর ক্যাম্পাসে সাত জন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

প্রেমিকের বিশ্বাসঘাতকতা, অন্য মেয়ের সঙ্গে সংসার, সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে নাবালিকা

চলন্ত ট্রেন থেকে নিখোঁজ ছাত্র, খড়্গপুর IIT-তে ভর্তির আগে ‘অপহরণ’?

কার্শিয়াংয়ে হোমস্টের ছাদ থেকে পড়ে মৃত্যু বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রে

ডায়াগনস্টিক সেন্টারে যুবকের রহস্যমৃত্যু! মানসিক চাপে আত্মহত্যা বলে দাবি পরিবারের

বিবাহবহির্ভুত সম্পর্ক! পুরীর হোটেলে উদ্ধার প্রেমিক সহ রায়নার গৃহবধূর দেহ

সিঙ্গুরের নার্সের রহস্যমৃত্যুতে পুলিশের জালে প্রেমিক-সহ ২, ময়নাতদন্ত কলকাতায়

বাইক কিনে দিতে রাজি হয়নি বাবা,মর্মান্তিক পরিণতি কিশোরের, আঁতকে উঠছেন সকলে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]