Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চলন্ত ট্রেন থেকে নিখোঁজ ছাত্র, খড়্গপুর IIT-তে ভর্তির আগে ‘অপহরণ’?

Share:

নিজস্ব প্রতিনিধি, খড়্গপুর: বাবার সঙ্গে স্বপ্নের গন্তব্য খড়্গপুর আইআইটিতে যাচ্ছিলেন তরুণ। কিন্তু ট্রেনে করে যাওয়ার মাঝপথ থেকেই নিখোঁজ বছর ১৯-র মেধাবি তরুণ অর্জুন পাটিল। এই ঘটনার পর থেকে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, মহারাষ্ট্রের জলগাঁওয়ের চোপড়ার বাসিন্দা অর্জুন। খড়্গপুরের আইআইটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সুযোগ পেয়েছিলেন তিনি। স্বপ্নের গন্তব্য ছিল এটি। তাই কলেজের জন্য রওনা দিয়েছিলেন বাবার সঙ্গে। এখানে ভর্তি হওয়ার জন্যই আসছিলেন তিনি। ২০ আগস্ট শালিমার এক্সপ্রেসে চেপেছিলেন। মাঝপথ থেকেই আচমকাই নিখোঁজ হয়ে যান তিনি। তাঁর কোনও খোঁজ মেলেনি। নিখোঁজ ছাত্রের বাব জানিয়েছেন, ট্রেনটি ঝড়খণ্ডের চাকুলিয়া স্টেশনে পৌঁছলে অর্জুন মোবাইল ফোনটি চার্জে বসিয়ে রেখে টয়লেটে যায়। কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও ফিরে আসেনিু সে। টয়লেটে যাওয়ার পর থেকেই খোঁজ নেই তাঁর। ছেলেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করছেন তিনি। ইতিমধ্যে খড়্গপুর জিআরপি-তে অভিযোগ দায়ের করেন নিখোঁজ ছাত্রের বাবা রবীন্দ্রকুমার। অভিযোগ পাঠানো হয় চাকুলিয়া জিআরপি-তে।

খড়্গপুর ডিভিশনের এসআরপি দেবশ্রী সান্যাল জানিয়েছে, অভিযোগ জমা পড়েছে। সেই মতো তদন্ত করছে চাকুলিয়া জিআরপি। যেহেতু ওই স্টেশন থেকে তরুণকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই সেই স্টেশন এরিয়া থেকেই চলছে তদন্ত। রেল পুলিশের তরফে জানানো হচ্ছে, অর্জুনের কাছে কোনও মোবাইল ফোন না থাকায় লোকেশন পেতে সমস্যা হচ্ছে। স্টেশন এবং তার সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন অসহায় বাবা মা। খড়্গপুরে থেকে ছেলের খোঁজ চালাচ্ছেন তাঁরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00