আসানসোল আদালতে পেশ কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে

সাম্প্রতিককালে বাংলায় ঘটে যাওয়া একাধিক অপরাধের ঘটনায় ঘুরে ফিরে নাম উঠে এসেছে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংয়ের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২২ সালে রাজ্যের পশ্চিম বর্ধমান(Paschim Burdwan) জেলার আসানসোল(Asansol) মহকুমার রানিগঞ্জের এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা ও ডাকাতি করার চেষ্টার মামলায় আসানসোল আদালতে রবি দুপুরে হাজির করানো হল বিহারের জেলবন্দি কুখ্যাত গ্যাংস্টার(Gangster) সুবোধ সিংকে(Subodh Singh)। সাম্প্রতিককালে বাংলায় ঘটে যাওয়া একাধিক অপরাধের ঘটনায় ঘুরে ফিরে নাম উঠে এসেছে এই কুখ্যাত গ্যাংস্টারের। আসানসোলের রানিগঞ্জের সোনার দোকানে ডাকাতি ও গুলিকাণ্ডেও যোগ রয়েছে তার। বিহারের বেউর জেল থেকে আসানসোলের আদালতে নিয়ে আসা হয় সুবোধ সিংকে। নিয়ে আসে এ রাজ্যের সিআইডি(CID)।

গত ৯ জুন আসানসোলের রানিগঞ্জে সোনার দোকানে ডাকাতি এবং ব্যাপক গুলি চলার ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে রীতিমতো গুলির লড়াই হয় দৃষ্কৃতীদের। এরপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও ঝাড়খন্ড পুলিশ যৌথ উদ্যোগে অভিযানে নামে। অভিযানে নেমে প্রথমে বিহার থেকে সুরজ সিং নামে একজনকে গ্রেফতার করা হয়। এরপর তাকে জেরা করে সোনু সিং নামে আরও একজনকে বিহার থেকে গ্রেফতার করা হয়। তারপর উভয়কে জেরা করে পশ্চিম বর্ধমান জেলার আন্ডালের দক্ষিণ খণ্ড থেকে শশীকান্ত মালি নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। তারপর বিহার থেকে গ্রেফতার করা হয় নগেন্দ্র যাদব নামে আরও একজনকে। তাদের জেরা করে সুদূর মেঘালয় থেকে বিবেক চৌধুরী নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। এক্ষেত্রে পুলিশ সূত্রের খবর, ওই ঘটনাতেও জেলবন্দি সুবোধ সিং-এর যোগ থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারী অধিকারিকরা।  

সুবোধের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন জায়গায় টাকা চেয়ে ব্যবসায়ীদের হুমকি ফোন করার অভিযোগ রয়েছে। এছাড়ও রয়েছে আরও বেশকিছু অসামাজিক কাজের অভিযোগ। রানিগঞ্জের ঘটনায় সুবোধ সিং-কে জিজ্ঞাসাবাদ করে আরও কী কী তথ্য উঠে আসে এখন সেটাই দেখার। অতীতে মণীশ শুক্লা খুনেও এই গ্যাংস্টারের হাত রয়েছে বলে খবর। কয়েকদিন আগে বেলঘরিয়ায় এক ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করেও গুলি চালানোর অভিযোগ ওঠে। সেই ঘটনাতেও এরই নাম উঠে আসে। জেলে বসেই সুবোধ নিজের অপরাধের নেটওয়ার্ক চালায় বলে অভিযোগ। সেক্ষেত্রে এখন দেখার সুবোধকে জেরা করে কোন কোন রহস্যের জট ছাড়াতে পারেন তদন্তকারীরা। এদিন আদালত থেকে বেরিয়ে বিস্ফোরক মণীশ খুন ও বিরিয়ানি ব্যবসায়ীকে হুমকির মাস্টারমাইন্ড সুবোধ সিং। বললেন,বাংলার পুলিশ অপদার্থ। নিজেরা ক্রাইম কন্ট্রোল করতে পারছে না। আমার উপর সব চাপাচ্ছে।আগামী সোমবার ফের আদালতে তোলা হবে ধৃতকে। 

খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় CID’র ওপরে আস্থা হাইকোর্টের, কী বলল আদালত?

খাটের নিচ থেকে উদ্ধার যুবতীর দেহ, একরত্তি ছেলেকে নিয়ে পলাতক স্বামী

নাবালিকাদের দিয়ে দেহব্যবসা, ৪ জনকে ২০ বছরের সাজা আদালতের

জামালপুরে স্কুল ব্যাগের মধ্যে ৯টি বোমা, নিস্ক্রিয় করল বম্ব স্কোয়াড

ফের দুর্ঘটনার কবলে কুম্ভগামী বাস, জখম বহু পুণ্যার্থী

ফের কুম্ভ যাওয়ার পথে দুর্ঘটনা, কুলটিতে মৃত্যু দুই পুণ্যার্থীর

আসানসোলে মলয় ঘটকের বাড়িতে অতর্কিত হামলা-ভাঙচুর, ধৃত ১

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]