নিজস্ব প্রতিনিধি, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে (Jamalpur) স্কুল ব্যাগ থেকে উদ্ধার হয়েছে নটি বোমা। দামোদর চরে নিয়ে গিয়ে সেই ৯ টি বোমাকেই নিষ্ক্রিয় করেছে বম্ব স্কোয়াড। পূর্ব বর্ধমানের জামালপুরের এক পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয়েছে বোমাগুলো। ঘটনার পর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, শনিবার সকালে জামালপুর এলাকার এক পরিত্যক্ত জায়গায় একটি স্কুল ব্যাগ পরে থাকতে দেখেন স্থানীয়রা। ফাঁকা জায়গায় স্কুল ব্যাগ দেখে সন্দেহ হয় তাঁদের। কাছে গিয়ে তাঁরা দেখতে পান ব্যাগের মধ্যে বেশ কয়েকটি বোমা রয়েছে। তখনই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি তাঁরাই খবর দেয় জামালপুর থানায় (Jamalpur police station)। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় জামালপুর থানার পুলিশ ও সিআইডির বম্ব স্কোয়াড (Bomb squad)। তাঁরাই গিয়ে প্রথমে ব্যাগটি খুলে ৯টি বোমা উদ্ধার করে। তড়িঘড়ি সেগুলিকে দামোদরের চরে নিয়ে যাওয়া হয়। সেগুলোকে সেখানেই নিস্ক্রিয় করেছে বম্ব স্কোয়াড।
দামোদর চরে জামালপুর থানার পুলিশ ও সিআইডির (CID) বম্ব স্কোয়াড গিয়ে বোমাগুলোকে উদ্ধার করেছে। একটি স্কুল ব্যাগের মধ্যে কী করে বোমগুলো এল তা জানতে শুরু হয়েছে তদন্ত। কে বা কারা বোমগুলো ব্যাগে ভরে সেখআনে রেখা গিয়েছে, কেনই বা সেখানে বোমগুলো রেখে যাওয়া হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ (police)।
স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এলাকার সিসিটিভিও (CCTV) দেখার চেষ্টা চলছে। কোনো অসামাজিক কাজের জন্য সেগুলো নিয়ে আসা হয়েছে কিনা জানার চেষ্টা চলছে।