আসানসোলে মলয় ঘটকের বাড়িতে অতর্কিত হামলা-ভাঙচুর, ধৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়িতে চলল হামলা। ঘরে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী। বিষয়টি নিয়ে তদন্তও শুরু হয়েছে।

এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মলয় ঘটকের আসানসোলের আপকার গার্ডেনের বাড়িতে। বাসভবনের অফিসের টেবিলে কাঁচও ভাঙচুর করা হয়েছে। বাসভবনে কঠোর পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে এমন হামলা ঘটল তা নিয়েও প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা তবে কোথায় ?

এই নিয়ে পুলিশ জানিয়েছে, আসানসোলে মলয়ের আপকার গার্ডেনের দোতলা বাড়ির একতলায় মন্ত্রীর দফতর। অভিযুক্ত ব্যক্তি সেখানেই গিয়েছিলেন। অভিযোগ, মন্ত্রীর অফিসের কাঁচের টেবিল ভেঙে দিয়েছেন ওই ব্যক্তি।কিন্তু কী কারণে মন্ত্রীর বাড়িতে হামলা, তা এখনও জানা যায় নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের একটি সূত্রে খবর, মন্ত্রীর দফতরে কারও সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন অভিযুক্ত। সেই সময় তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘সার্টিফিকেট করে দেবে বলেও এখনও দিল না! কেন এত দেরী হচ্ছে। এখন কিছু একটা করতে হবে।’ এ কথা বলে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল তাঁকে।আর এরপরে ভাঙচুর চালায় অভিযুক্ত।

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

খাটের নিচ থেকে উদ্ধার যুবতীর দেহ, একরত্তি ছেলেকে নিয়ে পলাতক স্বামী

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

সুতিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক, এলাকায় প্রবল চাঞ্চল্য

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]