ফের দুর্ঘটনার কবলে কুম্ভগামী বাস, জখম বহু পুণ্যার্থী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কুম্ভে যাওয়ার পথে ফের দুর্ঘটনা । মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার এগরার পাহাড়পুর থেকে কুম্ভের দিকে যাচ্ছিল একটি  বাস। আর সেইসময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা মারে । তাতেই জখম হয়েছেন বাসে থাকা ১৫ জন পুণ্যার্থী। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে । 

জানা গিয়েছে, এদিন সকালে দুর্ঘটনাটি ঘটে আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের বাংলা ও ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া ডুবুরডিহি চেকপোস্টে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ এবং কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় । দুর্ঘটনার জেরে বেশ কয়েকজন যাত্রীর মাথা ফেটে গিয়েছে বলে খবর। 

দুর্ঘটনা প্রসঙ্গে বাসের এক যাত্রী জানিয়েছেন, ‘ রাস্তাতেও একটি বাইককে ধাক্কা দিয়েছিল বাসটি। বারবার আমরা চালককে সতর্ক করেছিলাম । কিন্তু আমাদের কোন কথা তিনি কর্ণপাত করেনি । এরপরেই চেকপোস্টের কাছে এসে বাসটি নিয়ন্ত্রণ হারায়। তাতেই ঘটে দুর্ঘটনা।’ কী ভাবে এই দুর্ঘটনা ঘটল? তাও খতিয়ে দেখা হচ্ছে।  তবে এই দুর্ঘটনা নিয়ে কাউকে গ্রেফতার করা হয়নি । চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা সেইদিকেও নজর দিচ্ছে পুলিশ। দুর্ঘটনা নিয়েব শুরু হয়েছে তদন্ত । 

খাটের নিচ থেকে উদ্ধার যুবতীর দেহ, একরত্তি ছেলেকে নিয়ে পলাতক স্বামী

ফের কুম্ভ যাওয়ার পথে দুর্ঘটনা, কুলটিতে মৃত্যু দুই পুণ্যার্থীর

আসানসোলে মলয় ঘটকের বাড়িতে অতর্কিত হামলা-ভাঙচুর, ধৃত ১

পাচার চক্রের পর্দা ফাঁস ! উদ্ধার ১১টি হরিণের শিং ও প্যাঙ্গোলিনের আঁশ

কয়লা, লোহা পাচার হলে বালিতে বাঁধা কেন? পুলিশকে ঘিরে বচসা, ধৃত ৭

মৃত সদ্যোজাতর ডিএনএ পরীক্ষায় দোষী সাব্যস্ত হল ধর্ষক বায়োলজিক্যাল ফাদার

UPSC-তে উজ্জ্বল বাংলার মুখ, প্রথম স্থানে আসানসোলের যুবক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]