নিজস্ব প্রতিনিধি, জামুড়িয়া : আসানসোলের জামুড়িয়ায় স্ত্রীকে খুন করে এক বছরের সন্তানকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘরের মধ্যে স্ত্রীয়ের দেহ উদ্ধার করে পুলিশ। খুনের ঘটনা প্রকাশ্যে আসার আসানসোলের জামুড়িয়ার হিজলগড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, হিজলগড়ায় একটি বাড়িতে বছর দুই আগে ভাড়া নিয়ে এসেছিলেন বৈদ্যনাথ পাত্র নামে এর যুবক। তাঁর স্ত্রী রেণুকা দাস। ভাড়া বাড়িতে জানিয়েছিলেন প্রেম করে বিয়ে করায় বাড়ির লোক মেনে নেয়নি। তাই বাধ্য হয়ে ভাড়া বাড়িতেই থাকছেন দিনে। একটি কারখানায় কাজ করেন বলে জানিয়েছিলেন। শুক্রবার হঠাৎ করে এক বছরের ছেলেকে কোলে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। বাড়ির মালিকের ছেলের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেয় তাঁরা। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে খাটের নিচ থেকে যুবতীর দেহ উদ্ধার করে। এরপরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশের প্রাথমিক অনুমাণ স্ত্রীকে খুন করে ছেলেকে নিয়ে পালিয়ে গিয়েছে অভিযুক্ত। স্থানীয়রা জানান, স্বামী স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই অশান্তি লেগেই থাকত। শুক্রবার বাড়ি ভাড়া দিতে এসেছিলেন বৈদ্যনাথ। ভাড়া দিয়ে ছেলেকে করে নিয়েই বাড়ি থেকে বেরিয়ে যায় সে। শ্বশুরবাড়ি যাওয়ার নাম করলেও বৈদ্যানাথের হাতে কোনও ব্যাগ ছিল না। স্ত্রীয়ের কথা প্রশ্ন করা হলে, তিনি জানিয়েছিলেন রেণুকা দাস আগেই চলে গিয়েছেন। এরপরেই সন্দেহ হয় বাড়ির মালিকের ছেলের। অভিযুক্তের বাড়িতেও খবর দেওয়া হয়। কিন্তু সেখানে থেকে কেউ আসেনি। এরপরেই পুলিশ এসে দরজার তালা ভেঙে খাটের নিচ থেকে এক যুবতীদের দেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই অভিযুক্ত বৈদ্যনাথের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।