আলবিদা কমরেড, ভালো থাকুন লোকচক্ষুর অন্তরালে, মানুষের হৃদমাঝারে

লোকচক্ষুর অন্তরালে চলে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টচার্য। তবুও থেকে গেলেন লাখো মানুষের হৃদমাঝারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চিরদিনের মতো লোকচক্ষুর অন্তরালে চলে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী(Former Chief Minister of West Bengal) বুদ্ধদেব ভট্টচার্য(Buddhadeb Bhattacharya)। গতকালই ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এই প্রবীণ বাম নেতা। গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষযাত্রা(Last Journey) হবে শুক্রবার। সেই কারণে গতকাল থেকে তাঁর দেহ শায়িত ছিল পিস ওয়ার্ল্ডে। এদিন অর্থাৎ শুক্রবার সকাল সাড়ে ১০টায় সেখান থেকে দেহ বার করে শুরু হয় তাঁর শেষ যাত্রা। প্রথমে রাজ্য বিধানসভা ভবন, তারপর আলিমুদ্দিন স্ট্রিট, দীনেশ মজুমদার ভবন হয়ে এন আর এস হাসপাতাল। সেখানেই তাঁর দেহ দান করা হয়। আর তাঁর দেহ চিরতরে লোকচক্ষুর অন্তরারেল চলে যেতেই এই বাম নেতার শেষ যাত্রাও কার্যত শেষ হল শুক্র বিকাল শেষে সন্ধ্যার মুখে। অস্তগামী সূর্য সাক্ষী থাকলেন এই বাম নেতার শেষ যাত্রায় সামিল হওয়া হাজার হাজার মানুষের শোকার্ত ছায়ার।

আরও পড়ুন, রাম নাম নিয়ে এপার বাংলার সীমান্তে হাজির ওপার বাংলার শয়ে শয়ে মানুষ, চাইছেন আশ্রয়

এদিন আলিমুদ্দিন স্ট্রিতে সিপিআই(এম)’র রাজ্য কার্যালয়ে বুদ্ধদেববাবুকে কয়েক ঘন্টার জন্য রাখা হয় যাতে আমজনতা শেষ শ্রদ্ধা জানাতে পারেন। সেখানে যেভাবে হাজার হাজার মানুষ ভিড় জমান তাতেই ছবি পরিষ্কার হয়ে ওঠে যে শেষ যাত্রায় কার্যত রুদ্ধ হতে চলেছে মধ্য কলকাতার একাংশ। হয়েছেও তাই। আলিমুদ্দিন থেকে দুওউর ৩টের কিছু পরে বুদ্ধের নশ্বর শরীর নিয়ে মিছিল শুরু হতেই থমকে যায় আলিমুদ্দিন থেকে শিয়ালদা যাওয়ার প্রশস্ত রাস্তা। শিয়ালদা মুখে লেন কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে মিছিলে সামিল হওয়া লাখো মানুষের ভিড়ে। কেউ প্রিয় নেতার মৃত্যুতে কাঁদছেন, কেউ গণসঙ্গীর গাইছেন। কেউ হাতে তুলে ধরেছেন তাঁর ছবি, কেউ বা প্ল্যাকার্ডে লিখে এনেছেন তাঁর প্রিয় নেতাকে দেওয়া ‘লাল সেলাম’। আবেগ সেখানে এতই ঘণ যে কে বামপন্থী আর কে অবামপন্থী তা ফারাক করাই দায়। আসলে বামপন্থীর মৃত্যু হয়, বামপন্থা থেকে যায়। বুদ্ধের শেষযাত্রা সেটাও প্রমাণ করে দিল। রাজ্যের বিধানসভা থেকে বিলুপ্ত সিপিআই(এম) দলের লাখো সমর্থক যারা হয়তো দলকেই ভোট দেন না, তাঁরাও সামিল বুদ্ধের শেষ যাত্রায়।

আরও পড়ুন স্কুল থেকে বাড়ি না ফিরে পুকুরে স্নান, তলিয়ে গেল ২ পড়ুয়া

আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দফতর থেকে ডিওয়াইএফআই-এর রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবন পর্যন্ত পৌঁছতে একটি গাড়ির বড়জোর ৫ থেকে ১০ মিনিট সময় লাগার কথা। কিন্তু শুক্রবার আলিমুদ্দিন থেকে সাড়ে ৩টের সময় রওনা দিয়ে সাড়ে ৪টের সময়েও ডিওয়াইএফআই দফতরে পৌঁছতে পারেনি শববাহী শকট। রাস্তার দু’ধারে কাতারে কাতারে মানুষ অপেক্ষা করছিলেন বুদ্ধদেবকে শেষ দেখা দেখবেন বলে। ভিড়ের কারণে খুব ধীর গতিতে এগোয় গাড়ি। ভিড়ের মধ্যে দেখা যায় ফুল, মালা উড়ে আসছে শববাহী শকটের দিকে। বিকেল ৫টা ৫ মিনিটে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ পৌঁছায় এন আর এস হাসপাতালে। তার আগে বিপুল জনস্রোতকে সঙ্গী করে এগোয় বুদ্ধদেবের শেষযাত্রা। থিকথিকে ভিড়ে দীনেশ মজুমদার ভবনে দেহ নামানোই যায়নি। কিছু ক্ষণ সেখানে দাঁড়ানোর পর ভিড় ঠেলে ফের এগোয় শববাহী শকট। এন আর এসে পৌঁছে দেহ দান করা হয় হাসপাতাল কর্তৃপক্ষের হাতে। গাড়ি থেকে নামিয়ে দেহ চিরতরে চলে গেল লোকচক্ষুর অন্তরালে। বুদ্ধ থেকে গেলেন লাখো মানুষের হৃদমাঝারে। ভাল থাকুন কমরেড। লাল সেলাম।

রাজ্য বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা, হাজির অভিষেক-শুভেন্দু

মমতার প্রস্তাবে সায় দিল না আলিমুদ্দিন, গান স্যালুট ছাড়াই শেষ বিদায় বুদ্ধের

‘খেলা পাগল ছিলেন’, বুদ্ধদেবের প্রয়াণে স্মৃতিচারণ সৌরভের  

বুদ্ধদেব প্রয়াণে শোকে কাতর টলিউড, চোখে জল দেব, ঋতুপর্ণা, প্রসেনজিতের

দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গিয়েছিল, তবুও বুদ্ধের কর্নিয়া দুটির মান অত্যন্ত ভাল

পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে শেষ বারের মতো বেড়িয়ে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য

‘বার বার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতে’, বুদ্ধ স্মরণে মমতা

বুদ্ধ প্রয়াণে ট্যুইটে শোকবার্তা মমতার, যাবেন শেষ শ্রদ্ধা জানাতেও

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]