Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্য বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা, হাজির অভিষেক-শুভেন্দু

রাজ্য বিধানসভায় শ্রদ্ধাজ্ঞাপণ বুদ্ধদেব ভট্টাচার্যকে। তাঁর প্রায় ৩০ বছর জীবনের হিসাবখাতা জড়িয়ে আছে রাজ্য বিধানসভার সঙ্গে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পিস ওয়ার্ল্ড থেকে শুক্র সকালে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী(Former Chief Minister of West Bengal) বুদ্ধদেব ভট্টাচার্যের(Buddhadeb Bhattacharya) দেহ নিয়ে আসা হয় রাজ্য বিধানসভায়(West Bengal State Assembly)। ৬ বারের বিধায়ক তিনি। প্রথমবার জয়ী হয়েছিলেন উত্তর কলকাতার কাশিপুর বিধানসভা কেন্দ্র থেকে ১৯৭৭ সালে। পরে ১৯৮৭ সাল থেকে তিনি টানা ৫ বার জয়ী হন দক্ষিণ কলকাতার যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে। সেই হিসাবে তাঁর প্রায় ৩০ বছর জীবনের হিসাবখাতা জড়িয়ে আছে রাজ্য বিধানসভার সঙ্গে। এদিন তাঁর শেষ যাত্রায় সেই রাজ্য বিধানসভায় তাঁকে শ্রদ্ধা জানালেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee), রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari), রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) প্রমুখ।

আরও পড়ুন মমতার প্রস্তাবে সায় দিল না আলিমুদ্দিন, গান স্যালুট ছাড়াই শেষ বিদায় বুদ্ধের

এদিন বেলা ১১টা নাগাদ বুদ্ধদেববাবুর দেহ এসে পৌঁছায় রাজ্য বিধানসভায়। বিধানসভায় যে জায়গায় প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে শায়িত রাখা হয়েছিল শেষ শ্রদ্ধা জানানোর জন্য। সেখানেই আজ শেষ শ্রদ্ধা জানানো হল বুদ্ধবাবুকে। উপস্থিত ছিলেন বুদ্ধজায়া মীরা ভট্টাচার্য। সর্বক্ষণের ছায়াসঙ্গী তিনি। শেষ বিদায়েও ছায়া হয়েই থাকলেন। রাজ্য বিধানসভায় বুদ্ধবাবুকে শ্রদ্ধা জানা রাজ্যের মন্ত্রীরা। তাঁদের মধ্যে ছিলেন ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, শশী পাঁজা, মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ রায় প্রমুখরা। এর পাশাপাশি সেখানে বুদ্ধবাবুকে শ্রদ্ধা জানান, প্রাক্তন কংগ্রেস বিধায়ক অসিত মিত্র, প্রাক্তন বিধায়ক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন প্রমুখেরা। শ্রদ্ধা জানাতে দেখা গেল এক সময় সিপিএমে বুদ্ধদেবের বিশেষ ঘনিষ্ঠ বলে পরিচিত যুবনেতা, অধুনা তৃণমূল নেতা  ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। বুদ্ধদেবকে শেষ শ্রদ্ধা জানালেন কলকাতার পুলিশ কমিশনার (সিপি) বিনীত গোয়েল এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

আরও পড়ুন সাতসকালে দুলে উঠল ঘরবাড়ি, দৌড়ে বাড়ি ছেড়ে রাস্তায় উত্তরের জনতা

সাড়ে ১১টা নাগাদ বুদ্ধবাবুর দেহ নিয়ে বাম সমর্থকেরা রাজ্য বিধানসভা থেকে রওয়ানা দেন আলিমুদ্দিনের পথে। সেখানেই দুপুর ৩টে প্ররযন্ত শায়িত থাকবে তাঁর দেহ। আমজনতা সেখানেই তাঁকে শ্রদ্ধা জানাতে পারবে। বাংলার বুকে ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের শেষ সেনাপতি বুদ্ধদেবকে শেষ দেখা দেখতে ইতিমধ্যেই সিপিএমের দলীয় দফতরে এসে উপস্থিত হয়েছেন কয়েক হাজার সিপিএমের কর্মী-সমর্থকেরা। বেলা যত গড়াচ্ছে সেই ভিড় ততই বাড়ছে। লাল টুপি, লাল পতাকা, লাল-সাদা ফুলেই শেষ বিদায় জানানো হচ্ছে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00