দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গিয়েছিল, তবুও বুদ্ধের কর্নিয়া দুটির মান অত্যন্ত ভাল

চিকিৎসকেরা জানিয়েছেন বুদ্ধবাবুর কার্নিয়া দুটি খুব ভাল অবস্থায় রয়েছে। দুটি কার্নিয়ারই মান খুব ভালো। বেশ বিস্ময়ের সঙ্গেই সেটা তাঁরা জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্ষমতাচ্যুত হওয়ার পরেও দু’বেলা আলিমুদ্দিনের দলীয় দফতরে আসতেন মূলত পড়াশোনা করার জন্য। ধীরে ধীরে সেটি বন্ধ হয়ে যায়। দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসতে থাকে। পড়াশোনা করতে পারতেন না। দৃষ্টিশক্তি প্রায় চলে যাওয়ার কারণে শেষ বইটি নিজে হাতে লিখতেও পারেননি। তাঁর বলা কথা শুনে শুনে বইটি লেখা হয়েছিল। অথচ এদিন তাঁর দেহ থেকে চোখ নিয়ে নেওয়ার পরে যখন তা দুইজন মানুষকে প্রদান করা হচ্ছে, তখন বেশ বিস্ময়ের সঙ্গেই জানা যাচ্ছে যে, তাঁর কর্নিয়া দুটির মান অত্যন্ত ভালো। এদিন সকালেই প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী(Former Chief Minister of West Bengal) বুদ্ধদেব ভট্টাচার্য(Buddhadeb Bhattacharya)। জীবিত অবস্থাতেই তিনি দেহ ও চোখ দুইই দান(Body and Eye Donation) করে গিয়েছিলেন। সেই অনুযায়ীই এদিন পদক্ষেপ করা হয়।

আরও পড়ুন পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে শেষ বারের মতো বেড়িয়ে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য

এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ বুদ্ধদেবের চক্ষুদান প্রক্রিয়া শেষ হয়। বুদ্ধবাবুর পাম অ্যাভেনিউয়ের বাড়িতে চিকিৎসকেরা এসে সেই চোখ সংগ্রহ করেন। রাজ্যের চক্ষু চিকিৎসার উৎকর্ষকেন্দ্র Regional Institute of Thalmology-তে এদিন দুপুর আড়াইটে নাগাদ সেই চোখে প্রতিস্থাপনের প্রক্রিয়া শুরু হয়। তবে কে বা কারা পেতে চলেছেন প্রয়াত মুখ্যমন্ত্রীর দান করা দুটি কর্নিয়া(Cornea) তা নিয়মমাফিক গোপন রাখা হচ্ছে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন বুদ্ধবাবুর কার্নিয়া দুটি খুব ভাল অবস্থায় রয়েছে। দুটি কার্নিয়ারই মান খুব ভালো। চিকিৎসা শাস্ত্রের গবেষণার জন্য বুদ্ধবাবু নিজে তাঁর দেহদানের অঙ্গীকার করেছিলেন আগেই। সেই মতো শুক্রবার তাঁর দেহ দান করা হবে এন আর এস হাসপাতালে। 

আরও পড়ুন ‘বার বার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতে’, বুদ্ধ স্মরণে মমতা

জানা গিয়েছে, বুধবার রাতে বুদ্ধদেবের শ্বাসকষ্ট বাড়াবাড়ি পর্যায়ে গিয়েছিল। কিন্তু সেটা রাতে সামাল দেওয়া হয়েছিল। তখনই ঠিক করা হয়েছিল, বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ উডল্যান্ডসের চিকিৎসকেরা এসে তাঁকে পরীক্ষা করবেন। প্রয়োজনে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হবে। কারণ, হাসপাতালে যাওয়ার বিষয়টিতে তাঁর ঘোর অনীহা ছিল। তাই চিকিসকদের পরামর্শের কথা ভাবা হয়েছিল। সেই মতোই বিষয়টি এগোচ্ছিল। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে আবার অসুস্থ হয়ে পড়েন বুদ্ধদেব। সকালে উঠে প্রাতরাশের পর চা-ও খেয়েছিলেন। তার পরে আবার অসুস্থ হয়ে পড়ায় তাঁকে নেবুলাইজ়ার দেওয়ার চেষ্টা হয়। সূত্রের খবর, সেই সময়েই তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। চিকিৎসকদের খবর দেওয়া হয় দ্রুত। তাঁরা এসে বুদ্ধদেবকে প্রয়াত বলে ঘোষণা করেন।

আলবিদা কমরেড, ভালো থাকুন লোকচক্ষুর অন্তরালে, মানুষের হৃদমাঝারে

রাজ্য বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা, হাজির অভিষেক-শুভেন্দু

মমতার প্রস্তাবে সায় দিল না আলিমুদ্দিন, গান স্যালুট ছাড়াই শেষ বিদায় বুদ্ধের

‘খেলা পাগল ছিলেন’, বুদ্ধদেবের প্রয়াণে স্মৃতিচারণ সৌরভের  

বুদ্ধদেব প্রয়াণে শোকে কাতর টলিউড, চোখে জল দেব, ঋতুপর্ণা, প্রসেনজিতের

পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে শেষ বারের মতো বেড়িয়ে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য

‘বার বার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতে’, বুদ্ধ স্মরণে মমতা

বুদ্ধ প্রয়াণে ট্যুইটে শোকবার্তা মমতার, যাবেন শেষ শ্রদ্ধা জানাতেও

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]