বুদ্ধদেব প্রয়াণে শোকে কাতর টলিউড, চোখে জল দেব, ঋতুপর্ণা, প্রসেনজিতের

বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে ‘প্রকৃত নেতার’ কথা মনে করালেন দেব। লিখলেন, ‘শান্তিতে ঘুমোন আপনি’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখলেন, “একজন সত্যিকারের ভালো গুনী মানুষ চলে গেলেন। ভালো থাকবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার সকাল সকাল কলকাতার মুখ ভারাক্রান্ত। কেন, প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। হাসপাতাল নয়, নিজের পাম অ্যাভিনিউর বাড়িতেই প্রয়াত হয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ। দলের শেষ আইকনকে হারিয়ে এখন ‘অভিভাবক’হীন বামপন্থীরা। তাঁর মৃত্যুতে স্বাভাবিক ভাবেই কাঁদছে গোটা কলকাতা শহর। ২০১১ সালে তাঁকেই পরাজিত করে ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর পদত্যাগের সঙ্গে সঙ্গেই শেষ হয় বাংলায় বামেদের রাজত্ব। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি, ২৯ জুলাই তাঁকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হলেও দিন কয়েক বাদে ছেড়ে দেওয়া হয়।

হাসপাতাল একেবারেই পছন্দ করেন না তিনি। বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ রাজনীতিবিদ। বিরোধী দলনেত্রী হলেও তাঁর মৃত্যুর খবর পাওয়া মাত্রই ছুটে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে শেষ দেখে, ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা হন তিনি। জানা গিয়েছে, আগামিকাল শুক্রবার তাঁর দেহ হাসপাতালে দান করে দেওয়া হবে। সেটাই চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আগেই অঙ্গদানের প্রক্রিয়া সেরে গিয়েছেন তিনি। যাই হোক, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলের।

বুদ্ধদেববাবুর প্রয়াণে ভারাক্রান্ত হৃদয়ে তাঁকে শেষ বিদায় জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ আরও অনেক টলিউড তারকারা। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে ‘প্রকৃত নেতার’ কথা মনে করালেন দেব। লিখলেন, ‘শান্তিতে ঘুমোন আপনি’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখলেন, “একজন সত্যিকারের ভালো গুনী মানুষ চলে গেলেন। ভালো থাকবেন। বুদ্ধবাবুর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।” অন্যদিকে অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের চোখেও জল। জানালেন, সাংস্কৃতিক মানুষ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর কোনও সিনেমা কিংবা টেলিফিল্ম পছন্দ হলে প্রশংসায় ভরিয়ে দিতেন, আবার যদি কিছু খারাপ লাগত, কোনও অস্তত্বি প্রকাশ না করেই মুখের উপর বলে দিতেন, ‘অখাদ্য ছবি হয়েছে।’ ধুতি-পাঞ্জাবিতে সত্যিকারের বাঙালি ভদ্রলোক ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।

অন্যদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁর বিয়ের দিনটিতে ফিরে গিয়ে লিখলেন, তাঁর বিয়েতে শুভেচ্ছা জানতে তাঁর বাড়ি পৌঁছে গিয়েছিলেন জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য। এইসব মানুষরা বিরল এই পৃথিবীতে। তাঁদের মানসিকতা, শিক্ষাজ্ঞান সমাজকে সবসময় উর্বর করেছে, এবং করবেও। তবে আজ বুদ্ধদেব ভট্টাচার্যের মতো একজন শিক্ষিত মানুষ চলে গেলেন ঠিকই কিন্তু আগামী প্রজন্মের জন্যে তিনি রেখে গেলেন সমাজ গড়ার হাতিয়ার।

জিতু কমলের প্রেমে মজেছেন শ্রাবন্তী? শিবরাত্রিতেই বড়সড় ইঙ্গিত দিলেন টলি নায়িকা

‘বিনোদিনী’র সাফল্য কামনায় ইসকন মন্দিরে পুজো দিলেন রুক্মিণী

ফের অসুস্থ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক সাহায্য চাইলেন ভাস্কর

‘বোনের ছবি আগাম এঁকেছিল কবীর’, কোয়েলের মেয়ে হতেই আনন্দে আটখানা দাদু রঞ্জিত

দ্বিতীয়বার মা হলেন কোয়েল মল্লিক, কোল আলো করে এল পুত্র না কন্যা ?

‘আমার ভীষণ কষ্ট..’অশান্ত বাংলাদেশে কেমন আছেন বেদের মেয়ে জ্যোৎস্নার অঞ্জু ?

সৌরভ থেকে সব্যসাচী, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে চাঁদের হাট

ঋতুপর্ণার মায়ের স্মরণসভায় হাজির সৌমিতৃষা, সমব্যথী হলেন পর্দার মিঠাই রানী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]