Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রয়াত সিপিআইএম নেতা মৃদুল দে

বর্ষীয়াণ সিপিএম নেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত হলেন বর্ষীয়াণ সিপিআইএম নেতা মৃদুল দে (Mridul Dey)। দীর্ঘদিন ধরেই ফুসফুসে ক্যানসারের কারণে অসুস্থ ছিলেন তিনি৷ সোমবার রাত ১১টা ৩০ মিনিট নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ বাম নেতা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সিপিএম শিবিরে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রয়াণকালে মৃদুল দে’র বয়স হয়েছিল ৭৫ বছর৷ ছাত্র জীবন থেকে সমাজ বদলের স্বপ্ন নিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়েন। সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই-এর সদস্য ছিলেন দীর্ঘদিন৷ পরে সিপিআইএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সদস্যও হয়েছিলেন তিনি। তবে তিনি কোনওদিন ভোটে দাঁড়াননি। একাধারে সুলেখক, সুবক্তা, সাংবাদিক মৃদুল দে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর গত কয়েক মাস ধরে চিকিৎসা চলছিল। মঙ্গলবার নিউটাউনের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (CNCI) থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে বাড়িতে। মানিকতলায় বাসভবনে আত্মীয়, প্রতিবেশীরা শ্রদ্ধা জানাবেন তাঁকে। এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএমের রাজ্য দফতর মুজাফফর আহমেদ ভবনে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে দলের মুখপত্র গণশক্তির দফতরে। সেখানে দীর্ঘদিন কর্মরত ছিলেন তিনি। গণশক্তির সহকর্মীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

বর্ষীয়াণ সিপিএম নেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডেলে তৃণমূল নেতা লিখেছেন, ‘প্রবীণ সিপিএম নেতা, সাংবাদিক, প্রাবন্ধিক, গণশক্তির অন্যতম স্তম্ভ মৃদুল দের প্রয়াণে আন্তরিক শোক ও শ্রদ্ধা জানাই। বহু বছর আগে, সাংবাদিকতায় বাম শিবিরের খবর করার সূত্রে পরিচয়। অনিল বিশ্বাসের আস্থাভাজন ছিলেন। দীর্ঘকাল ধারাবাহিকতার সঙ্গে কাজ করেছেন। তাঁর ঘনিষ্ঠদের জানাই সমবেদনা।’

প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে মারধরে অভিযুক্ত নেত্রীকে তাড়িয়ে দিল তৃণমূল

কালীগঞ্জে নাবালিকার মৃত্যুতে গ্রেফতার আরও ১

ধর্ষণে অভিযুক্তের সঙ্গে মদ্যপান, বিতর্কে সিপিএম নেত্রী

কালীগঞ্জ উপনির্বাচনে পদ্মশিবিরের প্রার্থী হলেন আশিস ঘোষ

তৃণমূলের শক্তিবৃদ্ধি নবদ্বীপে, ঘর ভেঙে ঘাসফুলে যোগ সিপিএম নেত্রীর

ব্রিগেডে আসা ‘মার্ক্সবাদীদের’ পাতে ‘মাছ-ভাত” নয়, পড়ল ডিম-ভাত

সূর্য-রবীনদের প্রভাব প্রায় নিভু নিভু, নতুন দিনের আলো নিয়ে আসছেন কারা 

‘আমরা একাই একশো..’, রাম-বাম চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00