নিজস্ব প্রতিনিধি : সিপিএমের প্রবীণ নেতাকে রাস্তার ফেলে মারধর করারা ঘটনায় ব্যবস্থা নিল দল। খড়্গপুরের তৃণমূল নেত্রী বেবি কোলেকে বহিষ্কার করল তৃণমূল। এক কথায় প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে মারধরে অভিযুক্ত নেত্রীকে তাড়িয়ে দিল তৃণমূল। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে কথা বলার পরেই রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বহিষ্কারের কথা জানিয়ে দেন।
তিনি বলেছেন, খড়্গপুরে প্রবীণ নেতাকে রাস্তার ফেলে নিগ্রহের ঘটনায় বেবি কোলেকে বহিষ্কার করা হয়েছে। দলের মধ্য়ে কোনওরকম অন্যায়কে বরদাস্থ না করার কথা বার বার বলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার এই কথআ বলেছেন। এবার শাস্তির পথে হাঁটল তৃণমূল।
রাস্তাতে প্রবীণ বামনেতাকে মারধর করার পরে খবরের শিরোনামে উঠে এসেছিলেন বেবি কোলে। রাজ্যের সর্বত্র এই ঘটনার নিন্দার ঝর উঠেছিল। কেন দল বা পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না, এমন প্রশ্ন তুলে সোচ্চার হয়েছিল বিরোধীরা। এবার তার জবাব দিল তৃণমূল। প্রথমে তাঁকে শোকজ করা হয়েছিল। এবার দল থেকেই বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দল থেকে তাঁকে বহিষ্কারের কথা ঘোষণা করেছেন জয়প্রকাশ মজুমদার। তিনি বলেছেন, দল কোনওভাবেই অসামাজিক কোনও কাজ বা অশালীনতা মেনে নেবে না। এই সমস্ত ক্ষেত্রে কড়া শাস্তি পেতে হবে অভিযুক্তদের। নিয়ম মেনেই বেবি কোলেকে বহিষ্কার করা হয়েছে।