Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালীগঞ্জ উপনির্বাচনে পদ্মশিবিরের প্রার্থী হলেন আশিস ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি, কালীগঞ্জ: আগামী বছরে বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যে বেজেছে উপনির্বাচনের দামামা। নদিয়ার কালীগঞ্জ বিধানসভার বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর পর আসনটি ফাঁকা হয়ে যাওয়ায় ওই আসনে উপ নির্বাচন হতে চলেছে। আগামী ১৯ জুন কালীগঞ্জ বিধানসভায় নির্বাচন রয়েছে। ভোটগণনা ২৩ জুন।

আগেই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল। ওই বিধানসভায় প্রার্থী হয়েছেন নাসিরুদ্দিন পুত্রী আলিফা আহমেদ। কংগ্রেসের থেকে দাঁড়িয়েছেন কাবিলউদ্দিন শেখ। বামেরা নিজেরা কোনও প্রার্থী দেয়নি। তাঁরা কংগ্রেস প্রার্থীকেই সমর্থন করবেন। শনিবার একই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল পদ্মশিবির । আলিফা আহমেদের বিপক্ষে লড়বেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ।

গত ফেব্রুয়ারি মাসে কালীগঞ্জ বিধানসভার বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যু হয়। এরাজ্য ছাড়াও গুজরাতের দুটি, কেরলের একটি ও পঞ্জাবের একটি আসনে এই উপনির্বাচনের ঘোষণা করা হয়েছে।

জানা গিয়েছে, নিয়ম মেনে ৩১ জুলাইয়ের মধ্যে কালীগঞ্জ আসনে উপনির্বাচন করানোর কথা ছিল। সেই মতোই দিন ঠিক হয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন নাসিরুদ্দিন। চলতি বছরে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালেই চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় তাঁর। তারপর থেকে তিনমাস বিধায়কহীন হয়ে রয়েছে কালীগঞ্জ বিধানসভা। এবার সেখানেই উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

জানা গিয়েছে, বাবার সঙ্গে রাজনীতিতে হাত পাকিয়েছিলেন আলিফা। তাই বাবার আসনে তাঁকেই প্রার্থী হিসেবে বেছে নিয়েছে ঘাসফুল শিবির। অন্যদিকে, শুক্রবার রাতের ফন্টের বৈঠকে সিপিএম জোটে না গিয়ে পৃথক প্রার্থী দিতে চেয়েছিল। কিন্তু শরিকদের চাপে পড়ে সিপিএম সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়।

গত মঙ্গলবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রকাশ্যে বলেছিলেন কালীগঞ্জের উপ-নির্বাচনের সিপিএম প্রার্থীকে দাঁড় করাবেন তারা। ফ্রন্টের বৈঠকে আলোচনা না করে সেলিমের এই ঘোষণায় নাখুশ ছিল শরিকেরা। শুক্রবার ফ্রন্টের বৈঠকে এ নিয়ে বিস্তর আলোচনা হয়। সিপিএমের দাবিকে উড়িয়ে দিয়ে কংগ্রেস প্রার্থীকে পূর্ণ সমর্থন করার সিদ্ধান্ত নেন ফ্রন্টের সকল অন্যান্য শরিকরা।

প্রতসঙ্গত, ১৯৭৭ থেকে ২০১১ সাল পর্যন্ত কালীগঞ্জে লড়াই করতে ফ্রন্টের শরিক ছিল আরএসপি। ২০১৬ এবং ২০২১ সালে বামেদের সমর্থন পেয়ে সেখানে লড়াই করেছিল কংগ্রেস প্রার্থী। ২০১৬ সালে কংগ্রেস প্রার্থী জিতেছিল। এবার জোট হবে কিনা তা নিয়ে দীর্ঘ জটিলতা সৃষ্টি হওয়ার পর শুক্রবার পূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় কংগ্রেস প্রার্থীকেই জোট প্রার্থী হিসেবে সমর্থন জানাবে বামফ্রন্ট। অতএব ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ, কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখের সঙ্গে লড়াই করতে হবে বিজেপি প্রার্থী আশিস ঘোষকে।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00