‘আমরা একাই একশো..’, রাম-বাম চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রেড রোডের নমাজের অনুষ্ঠান থেকে ফের বিজেপি ও সিপিএমের ‘অঘোষিত জোট’-কে চ্যালেঞ্জ ছুঁড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুঙ্কার ছাড়লেন, ‘জীবন দিয়ে দেব, কিন্তু নিজের আদর্শ থেকে সরব না। কিছু নেতা বাংলায় ধর্মকে নিয়ে ব্যবসা করার চেষ্টা চালাচ্ছেন। ওই দোকান আমি বন্ধ করে দেব।’

প্রতি বছরর মতো সোমবার সকাল নয়টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়েই রেড রোডের নমাজ হাজির হন মুখ্যমন্ত্রী। নমাজ পড়তে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তার পরেই ভাষণ দিতে গিয়ে রাম-বামকে এক হাত নেন। গত বৃহস্পতিবার অক্সফোর্ডের কেলগ কলেজ ভাষণ দিত গিয়ে হাতে গোনা কয়কজনের বিক্ষোভের মুখ পড়েছিলেন। এদিন ওই প্রসঙ্গ উত্থাপন করে মমতা বলন, ‘কলকাতা থেকে টিকিট কিনে বাম-রাম একসঙ্গে গিয়েছিল। আমাকে জিজ্ঞাসা করেছিল, আপনি কি হিন্দু? আমি বলেছি আমি হিন্দু, মুসলিম, শিখ…দিনের শেষে ভারতীয়। এরা শুধু বিভাজনের রাজনীতি করে। আমি স্বামী বিবেকানন্দের ধর্ম পালন করি, রামকৃষ্ণের ধর্ম পালন করি। কিন্তু ওরা যে ধর্মটা বানিয়েছে ওটা আমি মান্যতা দিই না। ওটা হিন্দু ধর্ম-বিরোধীও।’

রাজ্যে অশান্তি ও দাঙ্গা বাঁধানোর গভীর ষড়যন্ত্র চলছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেউ কেউ অশান্তি চায়। দাঙ্গা চায়। প্ররোচনায় পা দেবেন না। এটা ওদের প্ল্যান। কেউ উস্কানি দিলে ছোঁবেন না। জানবেন দিদি রয়েছে। কাউকে ছুঁলে তাঁর গুরুত্ব বেড়ে যায়।’ নাম না করে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, ‘কে কী পরবে, কে কী খাবে, সবেতেই ওদের নজরদারি চালাতে হয়। নবরাত্রি চলছে, আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই। কিন্তু আমি চাই না রাজ্যে কোনও ভাবে অশান্তির পরিস্থিতি তৈরি হোক। দাঙ্গা কখনওই সাধারণ মানুষ করে না। রাজনৈতিক দলগুলো করে।’

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]