নিজস্ব প্রতিনিধি, কালীগঞ্জ : কালীগঞ্জে বোমাবাজিতে জড়িত থাকার অভিযোগে বুধবার আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার আগেই তৃণমূলের বিজয় উৎসব শুরু হয়। সেই সময়ে বোমার আঘাতে মৃত্যু হয় চতুর্থ শ্রেণির ছাত্রীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
সোমবার ঘটনারপ পরেই একজনকে গ্রেফতার করেছিল পুলিশ। মঙ্গলবার আরও ৩জনকে গ্রেফতার করা হয়। বুধবার শারিফুল শেখ নামে আরও একজনকে গ্রেফতার করল কালীগঞ্জ থানার পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, েই ঘটনায় মোট ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তারমধ্যে থেকে ইতিমধিযেই ৫জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
৯ বছরের বালিকার মৃত্যু হয়েছে। বোমার আঘাতে গুরুতর জখম নাবালিকার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই ঘটনার কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। জেলা প্রশাসনের কাছ থেকে গোটা বিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। জেলা প্রশাসন কী রিপোর্ট দেয়, এখন সেটাই দেখার। নিহত নাবালিকার নাম তামান্না খাতুন। সিপিএমের একাধিক কর্মী সমর্থকদের বাড়িতে বোমা ছোঁড়া হয়েছে বলে অভিযোগ।