নিজস্ব প্রতিনিধি: সোমবার বঙ্গোপসাগরে আরো একটি নিম্নচাপ তৈরি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। সেই নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে চলে যাচ্ছে। এদিকে রবিবার কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের(South Bengal) একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বাড়ি থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। কলকাতায় রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। রবিবার উপকূলীয় পশ্চিমের জেলাগুলিতেও ভারী বৃষ্টি হবে। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। দিনভর মেঘলা আকাশ বৃষ্টি কারণে তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচের দিকে থাকবে। উত্তরবঙ্গে(North Bengal) বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা ছিল। রবিবার দার্জিলিং সহ অপরের পাঁচটি জেলা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিংপং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝড়ো বাতাস বইতে পারে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতায় মূলত মেঘলা আকাশ ।বৃষ্টির সম্ভাবনা থাকবে ।শহরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে কয়েক পশলা বৃষ্টি এবং বৃষ্টির জন্য তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকতে পারে।
রবিবার কোন কোন জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকবে ।বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে ।বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে ।বৃষ্টি না হলে আদ্রতা জনি ত অস্বস্তিকর পরিবেশ দেখা দেবে। কলকাতায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কম। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.০ ডিগ্রি সেলসিয়াস ।যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি সেলসিয়াস কম ।বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আদ্রতা ছিল ৯২ থেকে ৯৮ শতাংশ ।রবিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি। বৃষ্টি ২৪ ঘন্টায় হয়েছে ১১.৭ মিলিমিটার।