দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে অস্বস্তিকর গরম বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে শনিবার ও রবিবার হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গের তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার মধ্যে রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। কালিম্পং ও কোচবিহারে  ভারী বৃষ্টির হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি রাজ্যের আট জেলায় বজ্র-বিদ্যুৎ-সহ দুই ঝড়-বৃষ্টির সতর্কতা। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস।

ওড়িশার পুরীর ওপর দিয়ে মধ্য বঙ্গোপসাগরে মৌসুমী অক্ষরেখা রয়েছে। বঙ্গোপসাগর থেকে পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প বাংলায় প্রবেশ করবে। সেই কারণে দক্ষিণবঙ্গে শনিবার থেকে বৃষ্টি কমে অস্বস্তি বাড়বে বলে জানানো হয়েছে। শনি ও রবিবার মূলত উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কিন্তু বাতাসে জলীয় বাষ্প বেশি; তাই বৃষ্টি কম হলেই অস্বস্তি বাড়বে।

শনিবার সকাল থেকে কলকাতা সহ একাধিক জেলায় রোদের দেখা মিলেছে। শুক্রবার দুপুরে কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও শনিবার আকাশে বিক্ষিপ্ত মেঘের দেখা মিলেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি টের পাওয়া গিয়েছে। সপ্তাহন্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।

আগস্ট মাসে সমুদ্রে তিনবার নিম্নচাপ তৈরি হলেও তার অভিমুখ ছিল ওডিশা এবং অন্ধ্রপ্রদেশে হওয়ার কারণে বিশেষ করে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উপরে তেমন প্রভাব বিস্তার করতে পারেনি। অগস্টে প্রধানত হালকা বৃষ্টিই পেয়েছে রাজ্যের দক্ষিণবঙ্গ।এই মুহূর্তে পরিস্থিতির বদল হওয়ার কোন সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।

দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও হালকা ও মাঝারি বৃষ্টিপাত চলবে।শনি ও রবিবার সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। তবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। একই সঙ্গে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

সোম থেকে উত্তরে কমলেও,মঙ্গল থেকে দক্ষিণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

রোদ ঝলমলে সকাল, কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

নতুন করে তৈরি নিম্নচাপ, কেমন থাকবে আবহাওয়া? জানুন

নিম্নচাপের দোসর মৌসুমি বায়ু, সোম থেকে দুর্যোগের সম্ভাবনা, জানুন আবহাওয়া

সোমবার ফের নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, রবিতে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]