Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিম্নচাপের জেরে ঝড়-বৃষ্টির সতর্কতা দক্ষিণের জেলায় জেলায়, কেমন চলতি সপ্তাহের আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি : ক্রমশক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ সরে যাচ্ছে উত্তর-পশ্চিম দিকে। এটি ক্রমাগত শক্তি বাড়িয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। মঙ্গলবার স্থলভাগে এটির ঢোকার সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিম্নচাপ তৈরি হলেও বাংলার উপর এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না। দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এর প্রভাব বেশি। তবে সমুদ্র উত্তল থাকার কারণে আগামী ২২ অগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হলেও ২ দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কয়েক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ও বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে বৃষ্টিপাত হলেও গরম কমার কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। মঙ্গলবার সকালে সেই আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত চলবে। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ঝোড়ো দমকা হাওয়ার জন্য রয়েছে হলুদ সতর্কতা। উত্তরের পাঁচ জেলাতেও জারি থাকবে বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার ভারী বৃষ্টি হতে পারে।  শুক্রবার পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00