Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বন্দি মন্ত্রীদের সরানোর বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি বয়কট তৃণমূল-সপা’র

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ১৩০তম সংবিধান সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটিতে দলের কোনও সাংসদকে পাঠাচ্ছে না তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টি। ইতিমধ্যেই তৃণমূলের তরফে জানানো হয়েছে ‘১৩০তম সংবিধান সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) গঠন বিজেপি নেতৃত্বের কৌশল। বিজেপি নেতৃত্বের কোনও রাজনৈতিক অভিসন্ধির অংশ হবে না দল।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পদাঙ্ক অনুসরণ করেছে অখিলেশ […]

রেকর্ড গড়ার দিনেই স্বপ্নভঙ্গের যন্ত্রণায় বিদ্ধ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে চারটি আলাদা ক্লাবের হয়ে রেকর্ড গড়ার দিনেই স্বপ্নভঙ্গের যন্ত্রণায় বিদ্ধ হলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। এবারেও আল নাসরের হয়ে সৌদি সুপার কাপ জেতা হলো না। শনিবার (২৩ অগস্ট) হংকংয়ে টাইব্রেকারে আল আহলির কাছে হেরে ট্রফি জয় অধরা থেকে গেল সিআর সেভেনের। এ নিয়ে টানা দ্বিতীয়বার সুপার কাপ ফাইনালে উঠেও […]

বাংলাদেশি যুবক ১০ বছর ধরে নাম পরিচয় গোপন রেখে এদেশের মেয়েকে বিয়ে করে পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, স্বরূপনগর: বাংলাদেশি যুবক ১০ বছর ধরে নাম পরিচয় গোপন রেখে এদেশের মেয়েকে বিয়ে করে পুলিশের জালে।পুলিশি তদন্তে এখনো সন্দেহজনক। কিন্তু ধাপে ধাপে তদন্তকারীরা এগোতে চাইছে। আগামী সময় নতুন তথ্য উঠে আসবে বলে মনে করছে জেলা পুলিশ।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বিহারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারীর বাসিন্দা আনার গাজীর(Anar Gaji) মেয়েকে বিয়ে করে বাংলাদেশের […]

ঢাকায় পৌঁছেই জামায়াত ইসলামী ও জঙ্গি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক পাক বিদেশ মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দু’দিনের সফরে ঢাকায় পৌঁছেই শনিবার (২৩ অগস্ট) বিকেল থেকে মুক্তিযুদ্ধ-ভারত ও হিন্দু বিরোধী রাজনৈতিক দল ও জঙ্গি সংগঠনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে লাগাতার বৈঠক করে চলেছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইসাক দার। ঢাকার পাকিস্তান দূতাবাসে জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি, বিএনপির পাশাপাশি আনসারুল্লাহ বাংলা টিম আনসারুল ইসলাম হিযবুত তাহরীর সহ একাধিক জঙ্গি সংগঠনের শীর্ষ […]

কবর দেওয়ার সময়েই নড়ে উঠল সাপের ছোবলে মৃত, হুলুস্থুলু কাণ্ড মাটিয়ায়

নিজস্ব প্রতিনিধি,মাটিয়া:কবর দেওয়ার আগেই সাপেকাটা মৃত রোগীর দেহ নড়ে উঠতেই হুলুস্থুল কাণ্ড।প্রার্থনার ময়দান থেকে অ্যাম্বুলেন্সে তুলে ফের রোগিকে নিয়ে হাসপাতালে ছুটল রোগির পরিবার। বিস্ময়কর এই ঘটনার কথা জানাজানি হতেই ভিড় জমে গেল রোগির বাড়ির সামনে।শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে, মাটিয়া থানার (Matia P.S.)কচুয়া পঞ্চায়েতের রজালিপুর গ্রামে। তবে শেষ রক্ষা হল না। সাপে কেটেই মৃত্যু হল বছর […]

সৌদি সুপার কাপে আল নাসরের হয়ে গোলের সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন রোনাল্ডো

নিজস্ব প্রতিনিধি: দিয়াগো মারাদোনা-লিওনেল মেসিদের ফের টেক্কা দিয়ে গেলেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শনিবার (২৩ অগস্ট) সৌদি সুপার কাপের ফাইনালে আল আহলির বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেই এক ইতিহাস গড়েছেন সিআর সেভেন। তিনিই হলেন বিশ্বের প্রথম ফুটবলার যিনি চারটি ক্লাবের জার্সি গায়ে গোলের সেঞ্চুরি করেছেন। এদিন হংকংয়ে সৌদি সুপার কাপ ফাইনালে আল আহলির বিপক্ষে […]

সোমবার ফের নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, রবিতে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি: সোমবার বঙ্গোপসাগরে আরো একটি নিম্নচাপ তৈরি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। সেই নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে চলে যাচ্ছে। এদিকে রবিবার কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের(South Bengal) একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বাড়ি […]

ডায়মন্ড হারবারকে গোলের মালা পরিয়ে ডুরান্ড কাপ জিতল নর্থইস্ট

নিজস্ব প্রতিনিধি: একেই বোধ হয় বলে তীরে এসে তরী ডোবা। শনিবার (২৩ অগস্ট) যুবভারতী ক্রীড়াঙ্গনে বাংলার ফুটবলের সম্মান রক্ষার দায়িত্ব বর্তেছিল ডায়মন্ড হারবার এফসি’র উপরে।। কিন্তু পারল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। নর্থইস্ট ইউনাইটেডের কাছে ৬-১ গোলে হেরে ডুরান্ড কাপের শিরোপা জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল জবি জাস্টিনদের। উল্টোদিকে এ নিয়ে টানা দ্বিতীয় বার ডুরান্ড কাপ […]

জাতীয় সড়কের ধারে লরির কেবিন থেকে উদ্ধার মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, গাজল: জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির কেবিনের ভিতর থেকে উদ্ধার হল মৃতদেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাজোল ১ নম্বর অঞ্চলের হরিদাস গ্রাম সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম জয়ন্ত ভট্টাচার্য(Jayanta Bhattacharya)।তিনি ওই লরির চালক ছিলেন। উত্তর দিনাজপুরের ডালখোলা যাওয়ার পথে গাজোলে জাতীয় সড়কের ধারে লরি দাঁড় করিয়েছিল চালক। তার বাড়ি নদিয়া […]

আর জিকর হাসপাতালে দুর্নীতির তদন্তে সিবিআইয়ের হানা তৃণমূল বিধায়কের বাড়িতে

নিজস্ব প্রতিনিধি: আর জিকর হাসপাতালে দুর্নীতির তদন্তে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিল সিবিআই(CBI)। যদিও সিবিআই এর যে দুজন অফিসার ওই বাড়িতে যান সেই সময় তৃণমূল বিধায়ক বাড়িতে ছিলেন না। আর জিকর হাসপাতালে গত বছর পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার পাশাপাশি সেই হাসপাতালের দুর্নীতি তদন্তও শুরু করে সিবিআই। এই মামলায় ইতিমধ্যে চার্জ […]

লন্ডনে পাকিস্তানি দূতাবাস থেকে নামিয়েছিলেন জাতীয় পতাকা, না ফেরার দেশে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোদ্ধা

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: না ফেরার দেশে পাড়ি দিলেন একাত্তরের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তথা বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘনিষ্ঠ সহকারী সুলতান মাহমুদ শরীফ। শনিবার (২৩ অগস্ট) লন্ডনের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। রেখে গিয়েছেন দুই মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য অনুরাগীকে। ২০০১ সাল আমৃত্যুকাল পর্যন্ত ব্রিটেন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ১৯৪১ সালের ২৬ জানুয়ারি […]

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের আত্মহত্যার পিছনে ইউনূসের প্রেস সচিবের হাত?

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের আত্মহত্যার সঙ্গে এবার জড়াল মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের নাম। সূত্রের খবর, তদারকি সরকারের সমালোচনা করে লেখার অপরাধে বিভুরঞ্জন সরকারকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন। শুধু তাই নয়, আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মোজাম্মেল বাবু-শ্যামল দত্তদের মতো তাঁকেও জেলে পোরার হুমকি দেন। এখানেই থামেননি, যে সংবাদমাধ্যমে […]

ইন্টার্ন চিকিৎসকদের দ্বন্দ্বে উত্তপ্ত মালদা মেডিক্যাল কলেজ

নিজস্ব প্রতিনিধি,মালদা: ইন্টার্ন চিকিৎসকদের দ্বন্দ্বে উত্তপ্ত মালদা মেডিক্যাল কলেজ। ২৪ ঘন্টা ধরে মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ চালাচ্ছেন জুনিয়ার চিকিৎসকদের একাংশ। অভিযোগ,বৃহস্পতিবার বহির্বিভাগে চিকিৎসার সময় এক ইন্টার্নকে মারধর করা হয়। সে ঘটনায় তৃণমূল ঘনিষ্ট দুই ইন্টার্ন জড়িত বলে অভিযোগ। তাঁদের বিরুদ্ধে মেডিক্যাল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা না নেওয়ায় দফায় দফায় মেডিক্যালের প্রশাসনিক ভবনে বিক্ষোভ আন্দোলন […]

যুগান্তকারী পদক্ষেপ, পুরীর জগন্নাথ মন্দিরে এবার স্তনপানের জন্য বিশেষ কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, ওড়িশা: প্রশংসনীয় সিদ্ধান্ত নিল শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন (SJTA) শনিবার পুরীর দ্বাদশ শতাব্দীর প্রাচীন মন্দির প্রাঙ্গণে একটি স্তন্যপান কেন্দ্র খোলার ঘোষণা করেছেন তাঁরা। এসজেটিএ-র প্রধান আধিকারিক অরবিন্দ পাধি এই প্রসঙ্গে জানিয়েছেন, এই ধরণের সুবিধা প্রদান সময়ের দাবি মেনে দেওয়া হচ্ছে। প্রতিদিন বিপুল সংখ্যক মা একেবারে ছোট্ট সন্তানকে নিয়েও মন্দিরে আসেন। “মাতৃদুগ্ধের উপর নির্ভরশীল […]

খাস কলকাতায় ফের রহস্য মৃত্যু, রক্তাক্ত অবস্থায় উদ্ধার বৃদ্ধার দেহ, আটক ছেলে

শহরে ফের আর এক বৃদ্ধার রহস্যমৃত্যু। শনিবার (২৩ অগস্ট) দুপুরে বেলেঘাটা কবি সুকান্ত সরণীর একটি বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় নন্দিতা বসু নামে ওই বৃদ্ধার দেহ।

কসবা আইন কলেজ গণধর্ষণ মামলায় মনোজিৎ-সহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পুলিশের

নিজস্ব প্রতিনিধি : কসবা ল কলেজের গণধর্ষণ ঘটনা মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট দিল পুলিশ। ৫৮ দিনের মাথায় আলিপুর কোর্টে চাটশিট দিল পুলিশ। ৬৫০ পাতার চার্জশিট দেওয়া হয়েছে। ৮০ জনেরও বেশি সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। মূল অভিযুক্ত মনোজিৎ সহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। গণধর্ষণ করার পাশাপাশি আটকে রাখা, অপহরণের […]

হোটেলে প্রেমিকার সঙ্গে উদ্দাম যৌনতার পর মৃত্যু ব্যক্তির, ৬০ লক্ষ ক্ষতিপূরণ দাবি মৃতের স্ত্রীর

যিনি একজন বিবাহিত পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করেছিলেন। কিন্তু তাঁর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েই মারা যান ওই পুরুষ। স্বাভাবিকভাবেই বেকায়দায় পড়ে যান ওই মহিলা।

ফারাক্কার জাতীয় সড়কে তৃণমূলের উপ-প্রধানের হাতে আক্রান্ত এএসআই

নিজস্ব প্রতিনিধি ফারাক্কা: মুর্শিদাবাদ জেলার ফারাক্কাতে তৃণমূলের উপ-প্রধানের হাতে আক্রান্ত হলেন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার নিউ ফরাক্কা ১২ নম্বর জাতীয় সড়ক ওপর। আক্রান্ত পুলিশের এএসআই- এর (ASI)নাম তাপস ঘোষ। তিনি ফরাক্কা ট্রাফিকে কর্তব্যরত। এই ঘটনার পুলিশ গ্রেফতার করেছে ফরাক্কা বেওয়া-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান তারিকুল সেখকে(Tarikul Sk.)।সূত্রের খবর, একটি ইঞ্জিন চলিত ভ্যানে পাট […]

প্রতিবাদী শিক্ষককে প্রকাশ্যে মারধর, গ্রেফতার অভিযুক্ত তরুণী, বাকিদের খোঁজে তল্লাশি জারি

নিজস্ব প্রতিনিধি, বেলঘরিয়া: প্রতিবাদী শিক্ষককে বেধড়ক মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ আধিকারিকরা। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকজনের নাম পুলিশের হাতে এসেছে। অভিযুক্তরা অভয়, পাপাই, জয়। এদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বেলঘরিয়া থানার পুলিশ। ধৃতেরা নাম মদিরা মুখোপাধ্যায়। সিসিটিভি ফুটেজ দেখে তাঁকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে […]

ঢাকায় পৌঁছলেন পাক বিদেশমন্ত্রী, বৈঠক পাকিস্তানপ্রেমী দলগুলির সঙ্গে

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দু’দিনের সফরে শনিবার (২৩ অগস্ট) দুপুরে ঢাকায় পৌঁছলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসাক দার। ইসলামাবাদ থেকে বিশেষ বিমানে ঢাকায় পৌঁছন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দারকে স্বাগত জানান বাংলাদেশের বিদেশ সচিব আসাদ আলম সিয়াম। উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। প্রায় ১৩ বছর বাদে এই প্রথম কোনও পাকিস্তানি বিদেশমন্ত্রী বাংলাদেশে […]

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাড়গোড় ভাঙলে আর চিন্তা নেই। এবার রাজ্যে চালু হচ্ছে হাড়ের ব্যাঙ্ক। শুনে অবাক লাগছে তো? পূর্ব ভারতের ইতিহাসে এই প্রথমবার চালু হতে চলেছে হাড়ের ব্যাঙ্ক। আর তার নেপথ্যে রয়েছে শম্ভুনাথ পন্ডিত হাসপাতালের কৃতিত্ব। এই হাসপাতালের এসএসকেএম বাপি জি হাসপাতালের এনেক্স হাসপাতাল হিসাবে এই ব্যাঙ্ক গড়ে তোলার প্রস্তাবের অনুমোদন ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। ছোটবেলায় […]

মামুদপুর এসএসকে স্কুলে মাত্র একজন শিক্ষিকা, আগামী জানুয়ারিতে অবসর নেবেন,তারপর…..

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ :একমাত্র শিক্ষিকার কিছুদিন বাদেই অবসর, তারপরই কি তাহলে স্কুল বন্ধ হয়ে যাবে? এই আশঙ্কায় ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকরা।হিঙ্গলগঞ্জের ২০ নম্বর মামুদপুর এলাকার ঘটনা ।এখানে ২০০৩ সালে স্থাপিত হয় এসএসকে স্কুল(SSC School) ।যার পুরো নাম ২০ নম্বর নিত্যানন্দ এসএসকে স্কুল(Nityananda SSC School)।একসময় এই স্কুলে তিনজন শিক্ষক-শিক্ষিকা ছিল এবং প্রচুর ছাত্র-ছাত্রী ছিল। এরপর একজন শিক্ষিকার বদলি […]

0:00