Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দক্ষিণের আকাশে দুর্যোগের মেঘ, মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী মঙ্গলবার পর্যন্ত দুর্যোগের মেঘ জমেছে দক্ষিণবঙ্গে। দক্ষিণের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে কলকাতা(Kolkata) এবং তার আশে পাশের একাধিক জেলায়।গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর দিয়ে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উত্তর -পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে বিস্তার লাভ করেছে। সোমবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে। মৌসুমী অক্ষরেখা বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে নতুন করে উত্তর বঙ্গোপসাগর আবার উত্তাল হবে ।৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে ।মৎস্যজীবীদের শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা রয়েছে।

বাংলা এবং ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি হয়েছে। দক্ষিণবঙ্গে তাই মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

কলকাতা ও সাউথ ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের(South Bengal) একাধিক জেলায় মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের মেঘ ঘনীভূত হয়েছে। উত্তরবঙ্গেও(North Bengal) বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। ওপরের দিকের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ,আলিপুরদুয়ার ও কালিম্পং এইসব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে এবং সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00