রবিবার থেকে দক্ষিণবঙ্গে গরম বাড়বে, বুধবার থেকে ফের ফিরবে শীতের আমেজ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের নিম্নচাপের ভ্রুকুটি।দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। এর ফলে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হবে রবিবার থেকে। দু- তিন দিনের জন্য কমবে শীতের আমেজ। বুধবার থেকে ফের তাপমাত্রা কমবে কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গে।দার্জিলিংয়ে স্নো- ফল। বৃষ্টি উত্তর এবং দক্ষিণবঙ্গে হবে। ঘন কুয়াশার সতর্কবার্তা জারি।দক্ষিণ- পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ রূপে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। শ্রীলঙ্কা উপকূলকে পাশে রেখে তামিলনাড়ু উপকূলের দিকে এর অভিমুখ।

জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণ পূর্ব বাতাসে ভর করে।সোমবার পর্যন্ত দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত দার্জিলিঙে হালকা বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টি হবে সোমবার পর্যন্ত দার্জিলিং ছাড়াও কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ,মালদা জেলাতে। দক্ষিণবঙ্গে(South Bengal) বৃষ্টির সম্ভাবনা বেশি পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ,পশ্চিম মেদিনীপুর ,পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ,মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবারও সোমবার বৃষ্টির(Rain) সম্ভাবনা এই জেলাগুলিতে।

রবিবার থেকে বাড়বে তাপমাত্রা। আংশিক মেঘলা(Cloudy) আকাশ। কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা। সোমবার তাপমাত্রা আরো একটু বাড়বে। মঙ্গলবার একই রকম থাকবে তাপমাত্রা। বুধবার থেকে ফের ধীরে ধীরে কমবে তাপমাত্রা।ঘন কুয়াশার(Fog) সতর্কবার্তা জলপাইগুড়ি ও কোচবিহারে। ঘন কুয়াশা থাকতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি কুয়াশার সর্তকতা থাকছে।

সোম থেকে উত্তরে কমলেও,মঙ্গল থেকে দক্ষিণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

সোমবার ফের নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, রবিতে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণের আকাশে দুর্যোগের মেঘ, মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টি

সাবধান! ফের নিম্নচাপের চোখরাঙানি, দুর্যোগ বৃদ্ধি রাজ্যে

নিম্নচাপের প্রভাবে চলছে বৃষ্টি, কেমন আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন?

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় শনিবার পর্যন্ত হলুদ সর্তকতা জারি

বৃহস্পতি ও শুক্রতে বঙ্গে দুর্যোগের পূর্বাভাস, সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]