শিলিগুড়িতে শুরু ৪২ তম উত্তরবঙ্গ বইমেলা

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: অপেক্ষার অবসান। ফের শিলিগুড়ি শহরে শুরু হল উত্তরবঙ্গ বইমেলা ২০২৪। ৪২ তম বর্ষে পদার্পণ উপলক্ষে শুক্রবার শহরে গ্রেটার শিলিগুড়ি পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সেই পদযাত্রায় সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৩০টি বিদ্যালয়ের ১ হাজার ৪০০ জন ছাত্রছাত্রী পা মেলান। তবে, আনুষ্ঠানিক উদ্বোধন শনিবার […]

বাংলাদেশী পণ্য কিনে রাস্তায় ছড়িয়ে ও আগুনে পুড়িয়ে এবং কুকুরকে খাইয়ে প্রতিবাদ অখিল ভারত হিন্দু মহাসভার

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা এবং ওই দেশের সংখ্যালঘু হিন্দুদের গণহত্যার প্রতিবাদে ইতিপূর্বেই ভারতে চিকিৎসা করতে আসা বাংলাদেশীদেরকে সামাজিক ভাবে বয়কটের দাবী জানিয়েছে ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা(Akhil Bharat Hindu Mahasava) । এবার তাদের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে মানিকতলা মোড়, গিরিশ পার্ক ক্রসিং , কলকাতা হাইকোর্ট […]

কাজ থেকে ফিরে ক্লান্ত, ইচ্ছে করছে না রাঁধতে, ১৫ মিনিটেই বানিয়ে ফেলুন চিকেন কষা

এরপর ২০-৩০ সেকেন্ডের জন্য ভাজুন। এরপর বোনলেস চিকেনের টুকরোগুলি দিয়ে দিন, এবং তার মধ্যে হাফ চামচ লবণ যোগ করুন। এরপর সবগুলোকে ভালো করে মিশিয়ে নিন।

৫ বছরের শিশুকে নিয়ে ট্রেনে চেপে ব্রাউন সুগার পাচার করতে গিয়ে ধরা পড়লেন মহিলা যাত্রী

নিজস্ব প্রতিনিধি,মালদা: প্রায় দুই কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার মহিলা রেল যাত্রী। ডাউন কামাখ্যা পুরী এক্সপ্রেস থেকে অভিযুক্তকে গ্রেফতার করে মালদা জিআরপি(GRP) থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এদিন ট্রেনটি মালদা টাউন স্টেশন(Malda Town Station) পৌঁছালে তল্লাশি চালায় মালদা জিআরপি থানার পুলিশ। সেই সময় জেনারেল কামরা থেকে অভিযুক্তকে আটক করে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় […]

পোলিশ তরুণীকে ধর্ষণ করে খুনের দায়ে বাংলাদেশি যুবকের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক: পোল্যান্ডের এক তরুণীকে অপহরণের পরে ধর্ষণ করে খুনের দায়ে বাংলাদেশি যুবককে শুক্রবার (৭ ডিসেম্বর)  যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে গ্রিসের এক আদালত। সাজাপ্রাপ্ত নরাধমের নাম মোহাম্মদ সালাউদ্দিন (৩৩)। ওই রায় ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গ্রিসের সংবাদমাধ্যমে। গুরুত্ব দিয়েই শিহরে ‌ওঠার মতো ঘটনা প্রকাশ করেছে। সেই সঙ্গে পোলিশ তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনাটিকে অন্যতম নৃশংস […]

ক্ষ্যাপা ষাঁড়ের তাণ্ডবে প্রাণ সংশয় শান্তিপুরের স্থানীয় বাসিন্দাদের

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: ক্ষ্যাপা ষাঁড়ের তাণ্ডবে অতিষ্ট এলাকাবাসী। ভাঙচুর করে বেশ কয়েকটি বাড়ি। প্রাণের ভয়ে বাড়িতে থাকতে পারছেন না এলাকার একাধিক বসতবাড়ির বাসিন্দারা। নদিয়ার শান্তিপুর থানার(Shantipur P.S.) বেলঘড়িয়া গবার চর তালতলা এলাকার ঘটনা। স্থানীয়দের দাবি, শুক্রবার রাত থেকে একটি কালো খ্যাপা ষাঁড়(OX) বেশিরভাগ বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় ।যার কারণে আহত হয়েছেন এক ব্যক্তি। ষাঁড়টিকে এলাকা ছাড়া […]

মালদহে ২ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে নতুন মাছ বাজার, আপত্তি ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিনিধি,ইংরেজবাজার: মাথার উপর ব্যাঙ্কের ঋণের বোঝা। তার ওপর প্রতিমাসে গুনতে হচ্ছে ৭৫০ টাকা করে ভাড়া। এইভাবে কেটে গেছে প্রায় আট বছর। কিন্তু এখনও চালু হল না মালদহ জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতি চত্বরে ২০১৬ সালে তৈরি হওয়া পাইকারি মাছ বাজার। অথচ তার পাশেই আরও একটি মাছ বাজার তৈরির উদ্যোগ নিয়েছে প্রশাসন। প্রায় দু কোটি টাকা […]

মালদহে পুলিশের চোখের সামনেই গ্রামের মেলায় খুল্লামখুল্লা জুয়া খেললেন মহিলারা

নিজস্ব প্রতিনিধি, ইংরেজবাজার: এ এক আজব মেলা। যেখানে পুরুষদের পাশাপাশি জুয়া খেলেন মহিলারাও। হ্যাঁ মূলাষষ্ঠী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও জুয়াড়ির মেলা(Gambling Fair) বসল পুরাতন মালদহ  পুরসভার মোকাতিপুরে। যাকে কেন্দ্র করে পুরুষদের পাশাপাশি জুয়া খেলায় মাতলেন মহিলারাও।অনেকে, অনেক রকম মেলার কথা শুনেছেন। কিন্তু যদি বলি জুয়াড়ির মেলা তাহলে প্রথমেই যে নামটা মনে আসে তা হল, […]

বদলা নিতে রবিবার ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ডাক খালেদার দলের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারত বিদ্বেষ চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে কোমর কষে আসরে ঝাঁপাল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। চিন্ময় প্রভুর গ্রেফতারির প্রতিবাদে কলকাতা, আগরতলা ও মুম্বইয়ে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ দেখিয়েছে বিভিন্ন হিন্দু সংগঠন। আগরতলা দূতাবাসের ভিতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকাও নামিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে। ওই ঘটনার বদলা নিতে আগামিকাল রবিবার (৮ ডিসেম্বর) ঢাকাস্থ […]

গ্রাহকদের দুর্দান্ত সুখবর OnePlus-এর, সব ফোনের ডিসপ্লেতে মিলবে আজীবন ওয়ারেন্টি!

নিজস্ব প্রতিনিধি: বছরের শেষ লগ্নে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত ঘোষণা করেছে চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা OnePlus। সংস্থার তরফে জানানো হয়েছে, যেসব ফোনে ডিসপ্লেতে Green Line সমস্যা দেখা দেয়, সেগুলোর জন্য আজীবন ওয়ারেন্টি দেওয়া হবে। ফলে এখন থেকে ডিসপ্লে নিয়ে সমস্যায় ভুগতে থাকা গ্রাহকদের আর আলাদা খরচ করতে হবে না। অনেকদিন ধরেই OnePlus স্মার্টফোন ব্যবহারকারীদের অভিযোগ […]

রবিবার থেকে দক্ষিণবঙ্গে গরম বাড়বে, বুধবার থেকে ফের ফিরবে শীতের আমেজ

নিজস্ব প্রতিনিধি: ফের নিম্নচাপের ভ্রুকুটি।দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। এর ফলে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হবে রবিবার থেকে। দু- তিন দিনের জন্য কমবে শীতের আমেজ। বুধবার থেকে ফের তাপমাত্রা কমবে কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গে।দার্জিলিংয়ে স্নো- ফল। বৃষ্টি উত্তর এবং দক্ষিণবঙ্গে হবে। ঘন কুয়াশার সতর্কবার্তা জারি।দক্ষিণ- পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে […]

মুম্বইয়ের রাস্তায় বেপরোয়া গতির বলি উঠতি মডেল, পিষে দিল জলের ট্যাঙ্কার

নিজস্ব প্রতিনিধি: ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে গেল মুম্বইয়ের বুকে। একটি জলের ট্যাঙ্কারের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হয়েছে ২৫ বছর বয়সী এক মডেলের। মৃতা শিবানী সিং মুম্বইয়ের মালাডের বাসিন্দা। দুর্ঘটনার সময় তিনি বন্ধুর সঙ্গে মোটরবাইকে চড়ে যাচ্ছিলেন। কিন্তু দ্রুতগতিতে ধেয়ে আসা জলের ট্যাঙ্কারের সঙ্গে বাইকের সংঘর্ষ হওয়ার ফলেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার রাত […]

‘৭২ সালের সেই সেনাবাহিনী এখন আর নাই’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকদের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের পরে এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঙ্কার ছাড়লেন বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকরা। আজ শনিবার রাজধানী ঢাকায় এক সমাবেশে প্রাক্তন সেনা সদস্যরা দিল্লির মোদি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর যেটা দেখেছেন ৭২ সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যে কোনও শত্রুর মোকাবিলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না, […]

খুনের হুমকি প্রধানমন্ত্রীকে, বার্তা পেয়েই তদন্তে মিলছে অজমের যোগ

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি খুনের হুমকি পেয়েছিলেন অভিনেতা সলমন খান। সেই নিয়ে জোরদার তদন্তও চালাচ্ছে পুলিশ। এবার সেই আবহে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি।  বার্তা পেয়েই আদাজল খেয়ে তদন্তে নেমেছে মুম্বই পুলিশ।  পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে মুম্বই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইনে বার্তাটি আসে। এরপরই তৎপর হয়ে ওঠে মুম্বই পুলিশের গোয়েন্দা বিভাগ। পুলিশ সূত্র মারফত জানা […]

অ্যাডিলেড টেস্টে দ্বিতীয় ইনিংসে ১২৮ রানে ৫ উইকেট খুঁইয়ে ব্যাকফুটে রোহিতরা

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ার মাটিতে চলছে বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় ম্যাচ। আজ শনিবার অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় দিনের খেলায় যথেষ্ট ছন্দেই ছিল ভারতীয় বোলিং টিম। তার সত্ত্বেও যথেষ্ট ভালো পরিমাণ রান‌ তুলে নেয় টিম অস্ট্রেলিয়া। এদিন ৩৩৭ রানে অল আউট হয়ে ১৫৭ রানের লিড পেয়ে যায় এই টিম। মনে করা হচ্ছিল ভারতীয় টিম হয়তো জবাবে ব্যাটিং করতে নেমে […]

সোনা চোরাচালানের সময়ে বিমানবন্দরে হাতেনাতে পাকড়াও বাংলাদেশী অভিনেত্রী

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের বিমানবন্দরে তল্লাশি করে অভিনেত্রী সহ দুই যাত্রীর কাছ থেকে ৭০ লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করল দেশটির বিমান গোয়েন্দা সংস্থা। শনিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে গোয়েন্দা সংস্থা এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা যৌথভাবে তল্লাশি করে তাঁদের গ্রেপ্তার করেছে। এই অভিনেত্রীর নাম হল অনামিকা জুথী।অপরজন হল চট্টগ্রামের […]

রাতেই ভয়াবহ অগ্নিসংযোগ, পুড়ে ছাই বিগ্রহ, দাবি ইসকনের

নিজস্ব প্রতিনিধি: গত ২৫ নভেম্বর গ্রেফতার করা হয়েছিল বাঙালি হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে। তারপর থেকে তাঁর জামিনের দাবিতে বারংবার উঠেছে বিরোধের সুর। সেই সঙ্গে হামলাও করা হয়েছে বাংলাদেশি হিন্দুদের। এবার সেই আবহে মন্দির আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ আনল ইসকন।  ইসকন কলকাতার সহ-সভাপতি রাধারমণ দাস সংবাদমাধ্যমকে জানান, সম্প্রদায়ের সদস্যদের এবং বৈষ্ণব ধর্মের সদস্যদের উপর লক্ষ্যবস্তু আক্রমণ […]

অসুস্থ কিংবদন্তি সায়রা বানু, নিউমোনিয়ায় আক্রান্ত

কিংবদন্তি অভিনেত্রী সায়রা বানু, তার করুণা, প্রতিভা এবং বহুমুখীতার জন্য বিখ্যাত, সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। শরিরে জমাট বাঁধছে রক্ত। যদিও তিনি বাড়িতে সুস্থ হয়ে উঠছেন

স্বামীকে কুপিয়ে খুন, দিনের আলো ফুটতেই থানায় আত্মসমর্পণ স্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: ‘বাবা আর নেই’, মায়ের কান্নামাখা গলায় এই ফোন পেয়েছিল মেয়ে। ভেবেছিল বাবার অসুস্থতার জন্যই হয়েছে এই মৃত্যু। কিন্তু বাড়িতে পা রাখতেই মেয়ে দেখল অন্য ছবি। ঘরের মেঝেতে পড়ে আছে বাবার গলা কাটা দেহ। আর ধারালো অস্ত্রের পাশে বসে আছেন মা। এমনই ঘটনা ঘটেছে  পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কাঁকসা এলাকায়।  পুলিশ সূত্রে খবর, রাতে এই […]

হঠাৎ দাউ দাউ করে জ্বলছে আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউটাউনের নীল আকাশ

নিজস্ব প্রতিনিধি,নিউটাউন: ফাঁকা জমিতে আগুনে লাগিয়ে অভিজাত নিউটাউন শহরে দূষণের মাত্রা বাড়ানো হচ্ছে বলে অভিযোগ। শনিবার দুপুরে নিউটাউনের(Newtown) যাত্রাগাছি এলাকার আগাছা বোঝাই বিস্তীর্ণ ফাঁকা জমিতে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। এতে গোটা এলাকা কার্যত কালো ধোঁয়ায় ঢেকে যায়। শ্বাসকষ্ট শুধু হয় এলাকার মানুষজনের।খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করতে ঘটনাস্থলে ছুটে যায়। […]

বাবরি মসজিদ ধ্বংস নিয়ে উদ্ধব সহকারীর মন্তব্যে এমভিএ ছাড়ল সমাজবাদী দল

নিজস্ব প্রতিনিধি: বাবরি মসজিদ ধ্বংসের প্রসঙ্গে উদ্ধব ঠাকরের এক ঘনিষ্ঠ সহকারীর বিতর্কিত মন্তব্যের জেরে ঘটল বড়সড় রদবদল। ইতিমধ্যেই মহা বিকাশ আঘাদি(MVA) জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সমাজবাদী দল(Samajwadi Party)। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত। আরও পড়ুনঃ সিরাজ-বুমরাহর দুর্দান্ত বোলিংয়ের সামনে ১৫৭ রানের লিড দিয়ে আটকে গেল অস্ট্রেলিয়া বাবরি মসজিদ(Babri Masjid) […]

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]