ফের সর্বনাশা কর্মবিরতিতে যাওয়ার অজুহাত খুঁজছেন জুনিয়র চিকিৎসকেরা !

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের জুনিয়র চিকিৎসকেরা ইমেল করলেন মুখ্যসচিব মনোজ পন্থকে। তাদের দাবি,  বৈঠকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই গুলি মানা হচ্ছে না। তাই  চিকিৎসকেরা ইমেল করে মুখ্যসচিবকে সাত দফা দাবির কথা জানিয়েছে। আর তাতেই আশঙ্কা উঠছে, তাহলে কী ফের কর্মবিরতিতে যেতে চলেছেন জুনিয়র চিকিৎসকেরা।

জুনিয়র চিকিৎসকদের সাত দফা দাবির মধ্যে বলা হয়েছে- প্রথমত,  সরকারি হাসপাতালে থ্রেট কালচারের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে গঠন করতে হবে অনুসন্ধান কমিটি। দ্বিতীয়ত, অভ্যন্তরীণ অনুসন্ধান কমিটি গঠন করতে হবে প্রতিটি মেডিক্যাল কলেজের স্নাতকস্তরের ডাক্তারি পড়ুয়াদের নিয়ে। তৃতীয়ত, গণতান্ত্রিক পদ্ধতিতে মেডিক্যাল কলেজে ছাত্র নির্বাচন করতে হবে। চতুর্থত, সুপ্রিম কোর্টের নির্দেশে জুনিয়র – সিনিয়র চিকিৎসক, নার্সিং এবং অন্য স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধিদের নিয়ে  টাস্ক ফোর্স গঠন। পঞ্চমত, চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের বদল ‘ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল’অনুযায়ী করতে হবে। ষষ্টত, সাতটি কর্মদিবসের মধ্যে সক্রিয় করে তুলতে হবে কলেজ কাউন্সিল, অভ্যন্তরীণ কমিটি, রোগী কল্যাণ সমিতি, র‌্যাগিং প্রতিরোধ কমিটিকে। সপ্তমত, যাদের বিরুদ্ধে বিরুদ্ধে থ্রেট কালচারকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে অনুসন্ধান কমিটি গঠন।

উল্লেখ্য, আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছিল জুনিয়র চিকিৎসকেরা। দীর্ঘ কর্মবিরতির পর রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসে চিকিৎসকেরা যোগ দিয়েছিল কাজে। এই আবহে ফের সাতদফা দাবি নিয়ে মুখ্যসচিবকে ইমেল করলেন জুনিয়র চিকিৎসকেরা।

‘ভদ্র মানুষ, কিন্তু…..’, মুখ্যসচিবকে নিয়ে কী বললেন অধীর চৌধুরী

রাজ্য বনাম নির্বাচন কমিশন সঙ্ঘাত তুঙ্গে, এবার মুখ্যসচিবকে দিল্লিতে তলব

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ পরিষেবার প্রচার বৃদ্ধির নির্দেশ নবান্নের

গঙ্গাদূষণ নিয়ে মুখ্যসচিবের কাছে হলফনামা চাইল ন্যাশনাল গ্রীন ট্রাইবুনাল

‘রাজ্যকে জানিয়ে জল ছাড়তে হবে’, ডিভিসিকে জানালেন মুখ্যসচিব মনোজ পন্থ

নাটক! গণইস্তফার এক মাস বাদে আনুষ্ঠানিকতা মেনে ইস্তফা দেননি একজনও চিকি‍ৎসক

সোশ্যাল মিডিয়াতে চূড়ান্ত ট্রোলিংয়ের মুখে আন্দোলনকারী ডাক্তাররা

অনশন না তুলেই মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ, ইমেল মুখ্যসচিবকে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]