অনশন না তুলেই মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ, ইমেল মুখ্যসচিবকে

মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া অবশ্যই দেওয়া হবে। যোগ দেওয়া হবে বৈঠকে। তবে অনশন তোলা হবে না। সিদ্ধান্ত আন্দোলনকারী ডাক্তারদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল অর্থাৎ শনিবার কলকাতার ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের অনশনমঞ্চে গিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব(Chief Secretary of West Bengal) মনোজ পন্থ(Manoj Panth)। সেখান থেকেই তিনি আন্দোলনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) কথা বলিয়ে দেন। সেই সময়েই সোমবার জুনিয়র ডাক্তারদের(Junior Doctors) নবান্নে বৈঠকে ডাকেন মুখ্যমন্ত্রী। তাতে যোগ দিতে রাজীও হন ডাক্তাররা। তবে পরে রাজ্যের মুখ্যসচিব ইমেল করেন আন্দোলনকারীদের। সেখানেই তিনি জানিয়ে দেন, একমাত্র অনশন(Hunger Strike) তোলা হলে তবেই হবে বৈঠক। সেই ইমেলের পরে রবিবার দুপুরে বসেছিল আন্দোলকারী ডাক্তারদের জেনারেল বডির বৈঠক। সেখানেইও সিদ্ধান্ত নেওয়া হয়, মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া অবশ্যই দেওয়া হবে। যোগ দেওয়া হবে বৈঠকে। তবে অনশন তোলা হবে না। তা যেমন চলছে তেমনই চলবে। সেই সিদ্ধান্তের কথা এদিন বিকালে মুখ্যসচিবকে ইমেল করে জানিয়েও দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। আর সেই সিদ্ধান্তের জেরেই এখন প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী শেষপর্যন্ত বৈঠক(Nabanna Meeting) আদৌ করবেন না তা বাতিল করে দেবেন!

আরও পড়ুন, প্রার্থী নির্বাচনে অভিষেকের ছাপ স্পষ্ট, উঠে আসছে নয়া মুখ

গতকাল মুখ্যসচিব যখন ধর্মতলায় অনশন মঞ্চে গিয়েছিলেন তখন তাঁর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়ের মতো রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। তাঁদের মাধ্যমে অনশনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী নিজে। জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি ফোনে এক এক করে শোনেন মমতা। জবাবও দেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সামনাসামনি বৈঠক করতে চেয়েছিলেন আন্দোলনকারীরা। সোমবার বিকেলে তাঁদের সময় দেন মমতা। পরে মুখ্যসচিব তাঁদের ইমেলে জানিয়ে দেন, সোমবার বিকেল ৫টায় নবান্নে বৈঠক হবে। ৪৫ মিনিট সময় ডাক্তারদের জন্য দিতে পারবেন মুখ্যমন্ত্রী। সাড়ে ৪টের মধ্যেই জুনিয়র ডাক্তারদের ১০ জন প্রতিনিধিকে নবান্নে পৌঁছে যেতে বলেন তিনি। কারা যাবেন, সেই ১০ প্রতিনিধির নাম ইমেল করে জানাতে বলা হয় ডাক্তারদের। সূত্রের দাবি, সেই ১০ জনের নাম এদিন রাতের মধ্যেই মুখ্যসচিবকে ইমেল করে দেওয়া হবে। তবে বৈঠকের জন্য মুখ্যসচিব যে ‘শর্ত’ দিয়েছিলেন, তা মানছেন না তাঁরা। বৈঠকের পরেই অনশন তোলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে এদিন আন্দোলনকারী চিকিৎসকেরা জানিয়েছেন।

আরও পড়ুন, ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ঘোষিত তৃণমূলের প্রার্থী তালিকা

তবে এটাও ঘটনা যে মুখ্যসচিবের ই-মেলে স্পষ্টই বলে দেওয়া হয়েছিল, অনশন তুলে নিলে তবেই সোমবার মমতা ডাক্তারদের সঙ্গে বৈঠক করবেন। না হলে নয়। সেই কারণেই ইমেলের জবাব দেওয়ার আগে এদিন দীর্ঘ বৈঠক করেন ডাক্তারেরা। তার পর জানানো হল, সরকারের শর্তে রাজি হচ্ছেন না আন্দোলনকারীরা। ইমেলে তাঁরা জানিয়েছেন, তাঁরা নবান্নের বৈঠকে যোগ দিতে যাবেন। তবে ‘শর্ত’ অনুযায়ী অনশন তুলে নয়। অনশন চলবে। মমতার সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে তাঁরা সিদ্ধান্ত নেবেন। যদিও এখন প্রশ্ন হচ্ছে, আন্দোলনকারীদের এই সিদ্ধান্ত জানার পরে নবান্নের অবস্থান একই থাকবে নাকি তার পরিবর্তন ঘটবে! একই থাকলে আগামিকাল কোনও বৈঠক হচ্ছে না। আর পরিবর্তিত হলে বৈঠকের সম্ভাবনা থাকছে। তবে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বৈঠকের নাম করে এর আগে জুনিয়র চিকিৎসকেরা একাধিকবার মুখ্যমন্ত্রীকে কার্যত অপমানই করেছে। তাই এবার আর তাঁদের খুব একতা জমি ছাড়া হবে না। তাঁরা যদি অনশন তুলে বৈঠকে আসতে চায় তো ভালো, নাহলে বৈঠক বাতিলই করা হবে।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]