‘রাজ্যকে জানিয়ে জল ছাড়তে হবে’, ডিভিসিকে জানালেন মুখ্যসচিব মনোজ পন্থ

Share:

নিজস্ব প্রতিনিধি : ক্রমাগত জল ছাড়ছে ডিভিসি। বৃহস্পতিবার থেকে জল ছাড়তে শুরু করেছে। কিন্তু শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত প্রায় ৭১ কিউসেকের বেশি জল ছেড়েছে ডিভিসি। এরপরেই মুখ খুলেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। ডিভিসি কর্তৃপক্ষকে মুখ্যসচিব জানিয়েছেন, জল ছাড়তে চাইলে রাজ্যকে জানাতে হবে। রাজ্যকে না জানিয়ে জল না ছাড়ার কথাই স্পষ্ট করে বলা হয়েছে।

জানা গিয়েছে, বঙ্গোপসাগরের ওপরে তৈরি হওয়া নিম্নচাপটি সরে গিয়েছে ঝাড়খণ্ড লাগোয়া বিহারে। এই কারণে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি বেড়েছে। এরজেরে জল বাড়তে শুরু করেছে দামোদর ও বরাকরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাইথন পাঞ্চেত থেকেও জল ছাড়া হচ্ছে। বাধ্য হয়ে ডিভিসি বেশি করে জল ছাড়তে শুরু করেছে। দামোদর ও মুণ্ডেশ্বরীতে জলস্তর আরও বাড়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত প্রায় ৭১ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে। অন্যদিকে, পাঞ্চেত জলাধার ও মাইথন থেকেও ছাড়া হচ্ছে জল। পাঞ্চেত থেকে ৬৯ হাজার ৫০০ কিউসেক জল ছাড়া হচ্ছে। মাইথন থেকে ১০০০ কিউসেক জল ছাড়া হচ্ছে। এর জেরে বাংলার বিস্তির্ণ অঞ্চলে জল ঢুকে পড়ছে।

গোটা পরিস্থিতির উপর নজর রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশেই ডিভিসি’র সঙ্গে কথা বলেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেচ দফতরের কর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন নবান্নের শীর্ষকর্তারা। বন্যা পরিস্থিতির যাতে সৃষ্টি না হয়ে সেদিকে কড়া নজর রাখতে বলা হয়েছে।দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির ওপর নজর রাখতে প্রশাসনিক কর্তাদের ফোনেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]