উৎসবের শেষেও বাজার আগুন, ছুটির দিনে কত দরে মিলছে আলু-পেঁয়াজ-রসুন!

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর উৎসবের মরশুমে রেকর্ড হারে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম। বিশেষত সবজি বাজারের মূল্যবৃদ্ধি(Vegetables Price Hike) ছিল চোখে পড়ার মতো। তার ওপর ঘূর্ণিঝড় ‘ডানা’-র(Cyclone Dana) প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষাবাদ, ফলে স্বাভাবিকভাবেই জিনিসপত্রের দাম বেড়েছে চড়চড়িয়ে। দূর্গাপুজো, লক্ষ্মীপুজো, দীপাবলির পর উৎসবের মরশুম কিছুটা থিতিয়ে গেলেও জগদ্ধাত্রী পুজোর বাজারে সবজির দাম কমেনি এতটুকু, সঙ্গে মাছ-মাংসের চড়া দাম(Fish and Meat Price Hike) তো রয়েছেই। চলুন দেখে নেওয়া যাক আজ ছুটির দিনের বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম কেমন যাচ্ছে(Today’s Market Price)।

আরও পড়ুনঃ ৫০ দিন মাথায় বন্দুক তাক করে বসেছিল জঙ্গি… হামাস বন্দি শিবিরের ভয়াবহ অভিজ্ঞতা শোনাল ফরাসি যুবতী

চলতি দিনেও চন্দ্রমুখী আলুর রয়েছে ৪০-৪৫ টাকার মধ্যে। কোনও কোনও বাজারে চন্দ্রমুখী আলুর দাম ৫০ টাকা অবধি নেওয়া হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। পেঁয়াজ কেজিতে ৫৫-৬০ টাকা। বেগুনের দাম সাইজ অনুযায়ী রয়েছে ৩৫-৪৫ টাকার মধ্যে। গাজর কেজিতে ৫৫-৬০ টাকা। লঙ্কার দাম কিছুটা কমে ৭০ টাকা কেজিতে মিলছে। কুমড়ো বিক্রি হচ্ছে ২৫ টাকা কিলো দরে। একটি বড় সাইজের ফুলকপি বিকোচ্ছে ৪০-৪৫ টাকা দামে এবং তুলনায় ছোট ফুলকপির দাম ৩৫-৪০ টাকা। বাঁধাকপি ৩৫-৪০ টাকা কেজি। রসুনের দাম কিছুটা কমেছে, ২৫০-২৬০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে রসুন। মটরশুঁটির দাম কিছুটা বেড়ে ৫৫-৬০ টাকা কেজি হয়েছে।

আরও পড়ুনঃ ধোঁকা দিয়েছে প্রেমিকা, অভিমানে মশা মারার তেল খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

অন্যদিকে রুই মাছের দাম গত সপ্তাহের মতো একই রয়েছে গোটা ২০০ টাকা কেজি এবং কাটা ৩৫০ টাকা কেজি। ভেটকি মাছ ৬০০ টাকা কেজি। কাতলা মাছ গোটা ৩০০ এবং কাটা ৪৫০ টাকা কেজি। মুরগির মাংসের দাম স্থানভেদে রয়েছে ১৮০-২২০ টাকার মধ্যে। খাসির মাংসের দাম ঘোরাফেরা করছে ৮৫০-৮৬০ টাকার মধ্যে। দেশি মুরগির মাংসের দাম ৪৫০ কেজি। মূল্যবৃদ্ধি ইস্যুতে নবান্নে টাস্ক ফোর্সের বৈঠক ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আসন্ন শীতের মরশুমে বাজারে নতুন সবজি আসা শুরু হলে জিনিসপত্রের দাম তুলনামূলক কমবে বলেই মনে করা হচ্ছে।

আলু-পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে শনিবার সকালেই বহরমপুর বাজারে হানা টাস্কফোর্সের

৪০০ টাকা রসুনের দাম, মাথায় হাত মধ্যবিত্তদের

মূল্যবৃদ্ধির জেরে চরম বিপাকে মধ্যবিত্তরা, দেশের অর্থনৈতিক সমীক্ষায় চাঞ্চল্যকর রিপোর্ট

ভাইফোঁটাতেও বাজার আগুন! মাছ-সবজির চড়া দামে নাভিশ্বাস মধ্যবিত্তের

সবজির মূল্যবৃদ্ধি ঠেকাতে আজ নবান্নে টাস্ক ফোর্সের বৈঠক

বাজারে আগুন দাম, সেঞ্চুরি পার টমেটো- বেগুনের, মাথায় হাত মধ্যবিত্তদের  

২০০ টাকা কাঁচালঙ্কা, কপি ৬০ টাকা, রবিবারে বাজার দর কত দেখুন…

নবান্নের পানে তাকিয়ে আমজনতা, দাম কী কমবে, প্রশ্নের উত্তর খুঁজবেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]