২০০ টাকা কাঁচালঙ্কা, কপি ৬০ টাকা, রবিবারে বাজার দর কত দেখুন…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিম্নচাপে ক্রমাগত বৃষ্টি ও DVC-র জল ছাড়ার  জেরে রাজ্যের একাধিক এলাকায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি।  যার জেরে নষ্ট হয়েছে বিঘার বিঘার জমির ফসল। মাথায় হাত পড়েছে চাষিদের । রাজ্যের একাধিক এলাকায় জলমগ্ন থাকায় আটকে পড়েছে একাধিক সবজির গাড়ি । রাস্তায় গাড়ি দাঁড়িয়ে থাকায় পচন ধরছে সবজির। এমত অবস্থায় বাজারে শুরু হয়েছে সবজির হাহাকার। সবজির জোগানের তুলনায় চাহিদা বেড়ে যাওয়ায় বেশি বেশি করে দর হাকাচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী। এমনি দিনের তুলনায় রবিবারে সবজির বাজার দর একটু বেশি থাকে। দেখে নেওয়া যাক কলকাতার মানিকতলা বাজারে আজকের বাজার দর –

পটল- ৮০ টাকা

টম্যাটো- ১০০ টাকা

ভেন্ডি- ৮০ টাকা

ঝিঙে- ৮০ টাকা

কাঁচা লঙ্কা- ২০০ টাকা

গাজর- ৭০ টাকা

শসা- ৮০ টাকা

বিন্স- ২০০ টাকা

উচ্ছে- ৮০ টাকা

বন্যা পরিস্থিতির জেরে রাজ্যের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে অন্যতম হল বাঁকুড়া। প্লাবনের জেরে নষ্ট প্রচুর সবজি। যার ফলে বাজারে কমেছে আমদানি। কলকাতার মতো বাঁকুড়া পুরসভা বাজারেও সবজি অগ্নিমূল্য। সেখানেও কাঁচালঙ্কা ২০০ টাকা, ফুলকপি ৬০ টাকা, আলু ৩০, পেঁয়াজ ৬০ টাকা, ঝিঙে ৩০ টাকা, করলা ৫০ টাকা, টম্যাটো ৬০ টাকা, ক্যপসিকাম ১৫০ টাকা, গাজর ৪০ টাকা, ওল ৮০ টাকা। মালদা বাজারেও দাম বৃদ্ধি পেয়েছে সবজির। এখানে সজনে ২০০ টাকা, আদা ১৫০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা, রসুন ২৫০ টাকা, লাউ ৩০ থেকে ৪০ টাকা কিলো।

 

আলু-পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে শনিবার সকালেই বহরমপুর বাজারে হানা টাস্কফোর্সের

মূল্যবৃদ্ধির জেরে চরম বিপাকে মধ্যবিত্তরা, দেশের অর্থনৈতিক সমীক্ষায় চাঞ্চল্যকর রিপোর্ট

উৎসবের শেষেও বাজার আগুন, ছুটির দিনে কত দরে মিলছে আলু-পেঁয়াজ-রসুন!

সবজির মূল্যবৃদ্ধি ঠেকাতে আজ নবান্নে টাস্ক ফোর্সের বৈঠক

বাজারে আগুন দাম, সেঞ্চুরি পার টমেটো- বেগুনের, মাথায় হাত মধ্যবিত্তদের  

ক্ষুব্ধ আলু ব্যবসায়ীরা ধর্মঘটে, আরও দাম বৃদ্ধির আশঙ্কা

মানিকতলা বাজারে হানা টাস্ক ফোর্সের, ব্যবসায়ীদের হুঁশিয়ারি

নবান্নের পানে তাকিয়ে আমজনতা, দাম কী কমবে, প্রশ্নের উত্তর খুঁজবেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]