নিজস্ব প্রতিনিধিঃ কয়েক মাস ধরেই ঊর্ধ্বমুখী আনাজের দাম (vegetables price ) । বাজারে গেলেই মাথায় হাত পড়ছে আমজনতার। শীত আসার আগেই লাগাতার বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে সবজি। তাই দাম যে বাড়বে তা আগে থেকেই আশা করা গিয়েছিল। আর তাই শীতের মুখে মাত্রাতিরিক্ত সবজির দাম হতেই মাথায় হাত পড়ছে মধ্যবিত্তদের।
একনজরে দেখে নিন বর্তমানে বাজারে সবজির দাম –
রসুনের দাম- ৪০০ টাকা (এক কিলো)
পালং শাকের দাম- ৮০ থেকে ৯০ টাকা ( প্রতি কেজি)
ঝিঙের দাম- ৬০ টাকা (প্রতি কেজি)
পটলের দাম- ৫০ টাকা (প্রতি কেজি)
পেঁয়াজের দাম- ৫০ টাকা (প্রতি কেজি)
আলুর দাম- ৪০ টাকা (প্রতি কেজি)
ফুলকপির দাম- ৪৫ টাকা (প্রতি কেজি)
টমেটোর দাম – ৬০ টাকা (প্রতি কেজি)
ঢ্যাঁড়শের দাম – ২০টাকা (প্রতি কেজি)
করলার দাম- ১৪০টাকা (প্রতি কেজি)
উল্লেখ্য, কিছুদিন আগেই দেশের বৃহত্তম পেঁয়াজের বাজার লাসলগাঁওয়ে পেঁয়াজের দাম পাঁচ বছরের সর্বোচ্চ হয়েছে। কুইন্টাল প্রতি ৫৫০০ টাকার উপরে। তবে পিঁয়াজের দাম ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। কিন্তু রসুনের (Garlic Price) দাম কমার কোন লক্ষণ নেই। এখান থেকেই স্পষ্ট যে সবজি বাজার করতে গেলে কার্যত চিন্তায় পড়ছেন মধ্যবিত্তরা।