নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজো শেষ হতেই আকাশ ছোঁয়া সবজির দাম। আনাজে হাত লাগালেই ছেঁকা খেতে হচ্ছে আমজনতাকে। এই অবস্থায় সরকারের সুফল বাংলা স্টলগুলি থেকে ন্যায্য মূল্যে বিক্রি চলছে আলু, পেঁয়াজ-সহ একাধিক সবজি। তবে পাইকারী বাজারের সঙ্গে খোলা বাজারের সবজির দামে বেশ হেরফের হচ্ছে, এমনটাই উঠে এসেছে অভিযোগ। ইতিমধ্যেই দাম যাতে নিয়ন্ত্রণে থাকে সেইজন্য রাজ্য সরকারের টাস্ক ফোর্স বাজারে নিয়মিত নজরদারি অভিযান চালাচ্ছে।
একনজরে দেখে নিন সবজির দাম-
পটল-ঢেঁড়শঃ- আগে বিক্রি হচ্ছিল ২৫-৩০ টাকা কেজি দরে। বর্তমানে দাম ছাড়িয়েছে ৫০-৬০ টাকা/কেজি ।
ঝিঙেঃ- ৬০-৭০ টাকা / কেজি
উচ্ছেঃ- ৮০ -৯০ টাকা / কেজি
বেগুনঃ- ১২০-১৫০ টাকা/ কেজি
টমেটোঃ- ১০০-১২০ টাকা/ কেজি
পিঁয়াজঃ- ৬০-৮০ টাকা/ কেজি
রসুনঃ- ৪০০ টাকা /কেজি
আদাঃ- ৩০০ টাকা/ কেজি
সুফল বাংলা স্টলগুলিতে সবজির দাম-
টমেটোঃ- ৬৫-৭০ টাকা/ কেজি
বেগুনঃ- ৬০-৭০ টাকা / কেজি
পিঁয়াজঃ- ৪০ টাকা/ কেজি
রসুনঃ- ৩৩০ টাকা/ কেজি
আদাঃ- ২৩০ টাকা / কেজি
উল্লেখ্য, চাষিদের থেকে একেবারে সরাসরি কেনা যায় সুফল বাংলা স্টলগুলিতে। তাই দাম ও একটু হলেও কম হয়ে থাকে। একথায় বলা যায়, সুফল বাংলা যেখানে কম দামে আনাজ বিক্রি করছে, সেখানে খুচরো বাজারে আনাজের দাম প্রায় দ্বিগুণ। ইতিমধ্যেই টাস্ক ফোর্সের সদস্যেরা সবজির দাম নিয়ে প্রতিদিন বিভিন্ন বাজারের মধ্যে নজরদারি চালাতে শুরু করেছে।