Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাইফোঁটাতেও বাজার আগুন! মাছ-সবজির চড়া দামে নাভিশ্বাস মধ্যবিত্তের

Share:

নিজস্ব প্রতিনিধি: একটানা মূল্যবৃদ্ধি বহাল থাকায় উৎসবের মরশুমে রীতিমতো নাকানি-চোবানি খেতে হয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষদের। নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম দিনের পর দিন বেড়েই চলেছে(Price Hike)। মাছ-মাংসের(Fish and Meat) পাশাপাশি সবজি বাজারের(Vegetables Market) অবস্থাও একই। অথচ সবজি বাজার সাধারণ মানুষের জীবনের অপরিহার্য অঙ্গ, যে কারণে সবজির মূল্যবৃদ্ধি ভাবাচ্ছে সাধারণ মানুষকে। দীপাবলি পেরোলেই পরশু রবিবার দিন ভাইফোঁটা। ঘরোয়া এই অনুষ্ঠানে নানান পদের রকমারি রান্না দিদিরা প্রস্তুত করে থাকেন তাঁদের দাদা ও ভাইদের জন্য। তাই চলুন জেনে নেওয়া যাক চলতি বছরের ভাইফোঁটায় কেমন থাকতে চলেছে শাকসবজি ও মাছ-মাংসের দাম।

আরও পড়ুনঃ অজিতের উপরে আস্থা নেই বিজেপির! মহাদ্যূতির পোস্টারে বাদ শরদের ভাইপো

রাজ্যজুড়ে জ্যোতি আলুর দাম গড়ে ৩২-৩৬ টাকা এবং চন্দ্রমুখী আলু ৪০-৪২ টাকা কেজি। পেঁয়াজ ৬০-৮০ টাকা কেজি। রসুন কেজিতে ৪৫০ টাকা। অন্যান্য সবজির দামের পাল্লাও বেশ ভারী। পটল ১০০ টাকা কেজি। টমেটো ৮০ টাকা কেজি থেকে বেড়ে ১০০ টাকা হয়েছে। গাজর ৮০ টাকা কেজি। এক আঁটি পুঁইশাক ৪০ টাকা। মুলো ৮০ টাকা কেজি। সিম ১৬০ টাকা কেজি। উচ্ছে ৮০ টাকা কেজি। বেগুন ১০০ টাকা। লঙ্কা ১৫০ টাকা কেজি। কড়াইশুঁটি ২০০ টাকা কেজি। এছাড়া একটি বড় সাইজের ফুলকপির দাম প্রায় ৮০-১০০ টাকা।

অন্যদিকে মাছ-মাংসের বাজারেও মূল্যবৃদ্ধির প্রভাব যথেষ্ট সক্রিয়। রুই মাছ গোটা ২০০ কাটা ৩৫০ টাকা কেজি। ভেটকি ৬০০ টাকা কেজি। পাবদা ৪০০ টাকা কেজি। কাতলা গোটা ৩০০ কাটা ৪৫০ টাকা কেজি। ইলিশ কেজিতে প্রায় ১৮০০-২০০০ টাকা। তপসে ১০০০-১১০০ টাকা কেজি। গলদা চিংড়ির কেজিতে প্রায় ৮০০ টাকা। খাসির মাংস ছুঁয়েছে ৮৬০ টাকার গণ্ডি। অন্যদিকে মুরগির মাংসের দাম ২০০ টাকা কেজির আশেপাশে। দেশি মুরগির দাম অবশ্য ৪৫০ টাকা কেজি।

আরও পড়ুনঃ পালটি খাচ্ছে রাজ্যের আবহাওয়া! সপ্তাহান্তে ঘটবে ভোলবদল, ইঙ্গিত হাওয়া অফিসের

বিক্রেতাদের বক্তব্য, ঘূর্ণিঝড় ‘ডানা’-য় ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি চাষ। চলতি বছরের অতিবৃষ্টির কারণে নষ্ট হয়েছে বহু ফসল। ফলনও ভালো হয়নি। এইসব কারণেই বাজারদর চড়া। তবু তারই মধ্যে বাজারের থলি হাতে হাজির মধ্যবিত্তরা। নিজেদের সাধ্যমতো জিনিস কিনে রওনা হচ্ছেন বাড়ির উদ্দেশ্যে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00